বাংলা স্ট্রিম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, ঢাকায় চলতি বছর আরও ২৫টি খেলার মাঠ হবে।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত ‘গুণীজন সম্মাননা ও বর্ষবরণ ১৪৩২’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসককে গুণীজন হিসেবে সংবর্ধনা দেয় লক্ষ্মীপুর জেলা যুব কল্যাণ সমিতি, ঢাকা।
মোহাম্মদ এজাজ বলেন, সিটি করপোরেশনের ২৫টি পার্ক এবং মাঠ আছে। এর মধ্যে কিছু পার্ক ও মাঠ শেখ হাসিনা ও তাঁর পরিবার-স্বজনদের নামে। সেগুলোর নাম ইতিমধ্যে পরিবর্তন করা হয়েছে। খেলার মাঠ এখন ৫০টি করার চেষ্টা চলছে। আশা করা যায়, এ বছরই পারা যাবে।
বক্তব্যে ডিএনসিসি প্রশাসক কথা বলেন রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড নিয়েও। তিনি বলেন, ঈদুল আজহার আগেই রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের একটি স্থায়ী সমাধান হবে।
এ ছাড়া নিজ উদ্যোগে সেনাপ্রধানের সহায়তায় মিরপুর ডিওএইচএস থেকে উত্তরার সংযোগ সড়ক হয়েছে বলেও জানান মোহাম্মদ এজাজ। একই সঙ্গে মিরপুরের ৬০ ফুট সড়ককে সম্প্রসারিত করতে কাজ চলছে উল্লেখ করে আগামী ডিসেম্বরের আগেই সড়কটি খুলে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কাজ করতে গিয়ে বিএনপিসহ সব রাজনৈতিক দলের সহায়তা পাচ্ছেন বলে জানান ডিএনসিসির প্রশাসক।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৭ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে