স্ট্রিম ডেস্ক

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) নাম ব্যবহার করে একটি ‘অফিস আদেশ’ প্রকাশের কথা প্রচারিত হচ্ছে। কথিত অফিস আদেশটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) এক তথ্যবিবরণীতে বিষয়টি জানিয়েছে ইসি।
এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) নাম ব্যবহার ফলাফল ঘোষণা ও নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতা-সংক্রান্ত একটি কথিত ‘বিশেষ প্রটোকল’ বা ‘অফিস আদেশ’ প্রচারিত হচ্ছে। বিষয়টি ইসির দৃষ্টিগোচর হয়েছে। এই নথিতে নির্বাচনের ফলাফল এবং বিভিন্ন বাহিনীর ভূমিকা নিয়ে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে।
এ বিষয়ে ইসি অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছে, কথিত অফিস আদেশটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাসমূহের সরাসরি কোনো প্রশাসনিক সংশ্লিষ্টতা নেই।
নির্বাচন-সংক্রান্ত কোনো গুজব, অপপ্রচার কিংবা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো তথ্য থাকলে তা নির্বাচন কমিশনে স্থাপিত ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’-এ জানানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ইসি জানিয়েছে, এই সেলটি ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সার্বক্ষণিক চালু থাকবে। আইন-শৃঙ্খলা সমন্বয় সেলে যোগাযোগের নম্বরসমূহ হচ্ছে—০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪ এবং ০২৫৫০০৭৫০৬।

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবৈধভাবে মজুদ করা প্রায় ৬ হাজার লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। শুক্রবার বেলা ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কমিশনার ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকায় চাঁদার দাবিতে ব্যবসায়ীর বাড়িতে গুলি ছোড়ার মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। সুনির্দিষ্ট তথ্য পেয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে জেলার হাটহাজারী থানার মাদার্শা এলাকা থেকে তাকে আটক করা হয়।
৪ ঘণ্টা আগে
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে উল্লেখ করে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে।
৪ ঘণ্টা আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় এক ব্যবসায়ীকে পথরোধ করে ছিনতাইয়ের সময় লক্ষ্যভ্রষ্ট গুলিতে ছিনতাইকারী দলের এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে