স্ট্রিম প্রতিবেদক

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ৯ মাস শেষে ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২০০ জনে।
আজ বুধবার (১ অক্টোবর) সকালে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত দুইজন রোগীর মৃত্যু হয়। তাঁদের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং অপরজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
একই সময়ে নতুন করে ৪৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে এ বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৪৭ হাজার ৮৩২ জনে।
গত ২৪ ঘণ্টায় সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে ১৩৮ জন। এরপর রয়েছে ঢাকা বিভাগে ১০০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন এবং রংপুর বিভাগে ২২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে ২০০ জন মারা গেছেন। এর মধ্যে সর্বাধিক মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৯৫ জন।
এ ছাড়া বরিশাল বিভাগে ৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ঢাকা বিভাগে ৩ জন মারা গেছেন।
ডেঙ্গুতে ২০২৪ সালে প্রাণহানি ছিল ৫৭৫ জন, ২০২৩ সালে ১ হাজার ৭০৫ জন, ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন এবং ২০১৯ সালে ১৭৯ জন।
অন্যদিকে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বাধিক ছিল ২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। এরপর ২০২৪ সালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৫ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে