স্ট্রিম প্রতিবেদক

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক ড. অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার (৩১ জুলাই) এ আদেশ দেন।
ফারাবীর পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান এবং তার সহযোগী আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান। রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান।
আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান জানান, ফারাবী ২০১৫ সালের ৩ মার্চ থেকে কারাগারে আছেন। মামলায় দেওয়া চারটি স্বীকারোক্তিমূলক জবানবন্দির একটিতেও ফারাবীর নাম উল্লেখ করা হয়নি। এমনকি তদন্ত কর্মকর্তা ছাড়া আর কোনো সাক্ষীর বক্তব্যেও তাঁর নাম উঠে আসেনি। এসব যুক্তির ভিত্তিতে জামিন আবেদন করা হয়। বিচারাধীন আপিলে বিষয়গুলো বিবেচনায় নিয়ে আদালত তাঁকে জামিন দেন।
এর আগে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান অভিজিৎ রায় হত্যা মামলার রায় ঘোষণা করেছিলেন। রায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে মৃত্যুদণ্ড এবং ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ফারাবী ওই বছরের মার্চে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করেন। ২০২২ সালের ৪ আগস্ট হাইকোর্ট আপিলটি শুনানির জন্য গ্রহণ করে।
মামলার নথিপত্র থেকে জানা যায়, এক দশক আগে ঢাকায় নির্মমভাবে খুন হন অভিজিৎ রায়। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পৌঁছালে অভিজিৎ রায় ও তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা হামলার শিকার হন। চাপাতির আঘাতে ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ, গুরুতর আহত হন রাফিদা।
ওই ঘটনায় অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। একই বছরের ৬ আগস্ট অভিযোগ গঠন হয় এবং ২৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ এবং ফারাবীর যাবজ্জীবন দণ্ডের বিরুদ্ধে আপিল বিচারাধীন রয়েছে হাইকোর্টে। জামিন আদেশের ফলে দীর্ঘ আট বছর কারাভোগের পর মুক্তির সুযোগ পেলেন ফারাবী, যদিও মামলার মূল কার্যক্রম এখনো শেষ হয়নি।

ইন্টারনেট বন্ধ করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার কার্যক্রম শুরু হয়েছে।
৮ ঘণ্টা আগে
রাষ্ট্র মেরামতের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নির্ধারণ করেছে নতুন সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।
৮ ঘণ্টা আগে
সেনাবাহিনীতে প্রশিক্ষণের মাধ্যমে জওয়ান বা কর্মকর্তাদের মন থেকে মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয় এবং এই প্রক্রিয়ার বাইরে তিনিও ছিলেন না— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
৮ ঘণ্টা আগে
দৈনিক প্রথম আলোর আগুনে পোড়ানার ভবনে শুরু হয়েছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। শিল্পী মাহ্বুবুর রহমান এই শিল্পকর্ম সৃষ্টি করেছেন।
৮ ঘণ্টা আগে