বাসস

চুয়াডাঙ্গা জেলার ডিঙ্গেদহে মেয়াদোত্তীর্ণ মদ পান করে ২ দিনে ৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে ১ জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে তাঁরা মদ পান করে। তাঁদের মধ্যে ২ জন গত শনিবার (১১ অক্টোবর) মারা গেছেন। গতকাল রোববার (১২ অক্টোবর) আরও চারজন মারা যান। তাঁদের মধ্যে চারজনের দাফন 'গোপনে' সম্পন্ন হয়েছে।
মদ পানে মারা যাওয়া ব্যক্তিরা হলেন খেদের আলী (৪০), মোহাম্মদ সেলিম (৪০), লাল্টু ওরফে রিপু (৩০), শহীদ (৪৫), সমির (৫৫) ও লাল্টু (৫২)। তাঁরা পেশায় কেউ ভ্যানচালক, মাছ ব্যবসায়ী ও মিল শ্রমিক। পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও গতকাল সন্ধ্যার পর তা জানাজানি হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ৮ থেকে ৯ জন শ্রমিক একত্রিত হয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে মেয়াদউত্তীর্ণ মদ পান করেন। এর পর যে যার মতো বাড়ি চলে যায়। পরে সবাই অসুস্থ হয়ে পড়ে। এতে শনিবার নফরকান্দি পূর্ব পাড়া গ্রামের ভ্যানচালক খেদের আলী ও খেজুরা গ্রামের হাসপাতাল পাড়ার মাছ ব্যবসায়ী মোহাম্মদ সেলিম মারা যান। পরিবারের লোকজন শনিবারই তাঁদের দাফন করে।
ওসি খালেদুর রহমান জানান, গতকাল পিরোজখালী স্কুল পাড়ার ভ্যানচালক লাল্টু ওরফে রিপু, শংকরচন্দ্র গ্রামের মাঝের পাড়ার শ্রমিক শহীদ, ডিঙ্গেদহ টাওয়ার পাড়ার মিল শ্রমিক সমির ও ডিঙ্গেদহ এশিয়া বিস্কুট ফ্যাক্টরি পাড়ার শ্রমিক সর্দার লাল্টু মারা যান। তাঁদের মধ্যে লাল্টু ওরফে রিপু ও শহীদের দাফন সম্পন্ন হয়েছে। লাল্টু ও সমিরের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ছাড়াও হানুরবাড়াদি গ্রামের মৃত কুতুব আলীর ছেলে অলিউদ্দিনকে (৫০) অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি খালেদুর রহমান বলেন, মদ পানে মৃত্যুর ঘটনায় কারণ অনুসন্ধানে পুলিশ মাঠে নেমেছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) জামাল আল নাসের বলেন, 'বৃহস্পতিবার দিবাগত রাতে মদ পানের ঘটনা ঘটে। এতে ছয়জন মারা গেছেব এবং অসুস্থ হয়েছেন তিনজন। লাল্টুর লাশ হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসকের দেওয়া প্রাথমিক প্রতিবেদনে অ্যালকোহল পান করেই তাঁরা মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। তাঁরা কোথা থেকে এ মদ পান করেছেন, সে বিষয়ে আমরা অনুসন্ধান চালাচ্ছি। জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো কোনো মামলা হয়নি।'

ইন্টারনেট বন্ধ করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার কার্যক্রম শুরু হয়েছে।
২ ঘণ্টা আগে
রাষ্ট্র মেরামতের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নির্ধারণ করেছে নতুন সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।
২ ঘণ্টা আগে
সেনাবাহিনীতে প্রশিক্ষণের মাধ্যমে জওয়ান বা কর্মকর্তাদের মন থেকে মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয় এবং এই প্রক্রিয়ার বাইরে তিনিও ছিলেন না— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
২ ঘণ্টা আগে
দৈনিক প্রথম আলোর আগুনে পোড়ানার ভবনে শুরু হয়েছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। শিল্পী মাহ্বুবুর রহমান এই শিল্পকর্ম সৃষ্টি করেছেন।
২ ঘণ্টা আগে