মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল হিসেবে বিবেচিত এবং এ সফরে কর্মী নিয়োগ ও ভিসা সম্পর্কিত বিষয়গুলো আলোচনায় আসবে বলে নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
স্ট্রিম প্রতিবেদক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তিন দিনের সরকারি মালয়েশিয়ায় যাচ্ছেন। তাঁর এই সফরটি ঢাকা ও কুয়ালালামপুরের সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিতে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর’ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ রবিবার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ‘সফরটি কর্মব্যস্তময় হবে। আমরা এই সফরের সফলতার প্রত্যাশা করছি। এতে সব বিষয়ে গভীর ও বিস্তৃত আলোচনা হবে।’
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আগামীকাল সোমবার (১১ আগস্ট) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন।

গভীর সাগরের মাছ ধরা ও বৈদ্যুতিক যানবাহন উৎপাদনের জন্য যৌথ উদ্যোগের বিষয়ে বাংলাদেশ-মালয়েশিয়ার সহযোগিতা চাইবে বলেও জানান শফিকুল ইসলাম।
এ সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের মহাপরিচালক শাহ আসিফ রহমান জানান, প্রতিরক্ষা ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) ও তিনটি অতিরিক্ত নোট সইয়ের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রজায়ায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করা ও বাণিজ্য, বিনিয়োগ এবং শ্রম সহযোগিতাসহ একাধিক ক্ষেত্রে ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ এই আলোচনার প্রধান লক্ষ্য।
সফরে বাংলাদেশি কর্মীদের স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ, শক্তি, বাণিজ্য, উচ্চশিক্ষা, হালাল খাদ্য উৎপাদন, ব্লু ইকোনমি এবং রোহিঙ্গা সংকট সমাধানসহ নানা বিষয় আলোচনা করা হবে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রধান উপদেষ্টার সঙ্গে সফরে থাকার সম্ভাবনা রয়েছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত অক্টোবর মাসে প্রথম সরকার প্রধান হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকায় সরকারি সফর করেছিলেন।
সফর শেষে বুধবার (১৪ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টা ঢাকায় ফিরবেন।

নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
৩ মিনিট আগে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৩৯ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে