স্ট্রিম প্রতিবেদক

ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগী এবং হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ফরিদপুর-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান দুলালসহ ৫ জনের পক্ষ থেকে হাইকোর্টে রিট দায়ের করা হয়। আদালতে রিট দায়ের করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিবকে রিটে বিবাদী করা হয়।
এর আগে নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে প্রজ্ঞাপন বাতিলে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে বলে জানান রিটের পক্ষের আইনজীবী। আদালত সূত্র জানায়, ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলায় ১২টি ইউনিয়ন ছিল। সেখান থেকে আলগী এবং হামিরদী ইউনিয়ন দুটিকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে প্রজ্ঞাপন দেওয়া হয়। এর বিরুদ্ধে আইনি নোটিশ এবং পরবর্তীতে এই রিট দায়ের করা হয়।

নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
৫ মিনিট আগে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৪১ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে