স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন মোটরসাইকেল চালক ইয়াসিন ও আরোহী খাইরুল হোসাইন কামরুল (২২)।
পুলিশ জানায়, শনিবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার দুপুরে মারা যান।
হাসপাতালে তাঁদের নিয়ে আসা মোহাম্মদ মহাসিন জানান, মোটরসাইকেলে দুই বন্ধু ঘুরতে বের হয়েছিলেন। যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় পৌঁছানোর পর পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে খাইরুল ও ইয়াসিন ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ঢামেকে (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) নিয়ে এলে প্রথমে খাইরুল এবং পরে চিকিৎসাধীন ইয়াসিন মারা যান।
তিনি আরও জানান, নিহত দুজন বন্ধু ছিলেন। খাইরুলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার মাহিনন্দা গ্রামে। তিনি মোহাম্মদ হারুনের সন্তান এবং শনির আখড়া এলাকায় থাকতেন। নিহত ইয়াসিনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার ভাড়ায়। তিনি ভাষানটেক এলাকায় থাকতেন ও মোটরসাইকেল মেকানিক হিসেবে কাজ করতেন। তাঁর বাবার নাম ফয়েজ উদ্দিন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৪ মিনিট আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১৯ মিনিট আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
১ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
১ ঘণ্টা আগে