স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে নারী প্রার্থীরা ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় সাত দফা দাবি জানিয়েছেন। সেইসঙ্গে শাস্তিমূলক ব্যবস্থারও দাবি করেছেন তাঁরা।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভিপি পদপ্রার্থী তাসিন খান। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অনলাইন ও সোশ্যাল মিডিয়া পরিবেশে বিভ্রান্তিকর তথ্য, গুজব, চরিত্রহনন, ব্যক্তিগত আক্রমণ এবং নারী শিক্ষার্থীদের ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব বিষয়ে বারবার অভিযোগ জানানো হলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। বরং ভোটার তালিকায় শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশের মতো পদক্ষেপে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে ‘
তাসিন আরও বলেন, ‘ইতোপূর্বে জুলাই-৩৬ হলে ঘটে যাওয়া ঘটনার কথাই ধরা যাক, সেখানে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অবমাননাকর মন্তব্য করেছেন। তিনি একটি বড় ছাত্র সংগঠনের সদস্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়, বরং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল তাঁর সংগঠন। কিন্তু আমরা চেয়েছিলাম, প্রশাসনের পক্ষ থেকেই এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।’
তাঁদের দাবিগুলোর মধ্যে আছে অনলাইন আচরণবিধি ও তথ্য যাচাই প্রক্রিয়া প্রণয়ন, অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা স্পষ্ট করে অফিশিয়াল সুরক্ষা নীতি প্রণয়ন, ক্যাম্পাসে পর্যাপ্ত আলো, সিসিটিভি ও নিরাপত্তা টহল বাড়িয়ে নারীবান্ধব অবকাঠামো ও সুরক্ষা নিশ্চিত, সাইবার সেফটি ও জেন্ডার রেসপন্স সেল গঠন, বট বা ফেক আইডি নিয়ন্ত্রণ এবং বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল/স্বীকৃত গ্রুপ-পেজে সদস্যদের অ্যাক্সেস যাচাই করা।
এছাড়া ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিওর গোপনীয়তা রক্ষায় সুরক্ষা নীতি প্রণয়ন এবং ডিজিটাল লিটারেসি ও সেফটি প্রশিক্ষণ চালু এবং প্রতিটি বিভাগ, হল ও প্রশাসনিক ইউনিটের জন্য ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া পেজ বা গ্রুপ খোলার দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সংসদে নারী বিষয়ক সম্পাদক পদপ্রার্থী সামসাদ জাহান, সহ-নারী বিষয়ক সম্পাদক নাদিয়া হক, পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক পদপ্রার্থী লুবনা শারমিন, জুলাই-৩৬ হল ভিপি পদপ্রার্থী হুমাইরা, তাপসী রাবেয়া হল ভিপি পদপ্রার্থী আফিয়া খাতুন, জুলাই-৩৬ হলের বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদপ্রার্থী সু-প্রভা ইসলাম এবং একই হলের জিএস পদপ্রার্থী মহিমা ইসলাম উপস্থিত ছিলেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৪ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৫ ঘণ্টা আগে