স্ট্রিম ডেস্ক

একই দিনে তিনবার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পরে কয়েক মিনিটের মধ্যে দুদফা ভূকম্পন অনুভূত হয়েছে। দুটি ভূমিকম্পরেই উৎপত্তিস্থল মিয়ানমার। রিখটার স্কেলে দুই ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৯ এবং ৫ দশমিক ২।
রাজধানী, এর আশেপাশের এলাকা ছাড়াও কয়েকটি জেলা থেকে কম্পনের তথ্য দিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিটেও ভূকম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিপ্তরের তথ্যে, সাতক্ষীরার কলারোয়ায় এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, প্রথম দফায় বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিট এক সেকেন্ডের সময় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। পরে ৯টা ৫১ মিনিটে আরেক দফা ভূমিকম্প হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ২।
প্রথম দফায় ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মংডু বলে জানায় আবহাওয়া অফিস। ঢাকা থেকে এর দূরত্ব ৫২১ কিলোমিটার। পরের এলাকাটির দূরত্ব এখনো জানতে পারেননি আবহাওয়া অধিদপ্তর।
রাতের ভূমিকম্পের বিষয়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩৩ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯। উৎপত্তিস্থল মিয়ানমারের ম্রাউক-ইউ শহর থেকে ৪২ কিলোমিটার দূরে।
এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মিয়ানমারে মঙ্গলবার ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসাইন্সের (জিএফজেড) বরাত দিয়ে এতে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে।
এর আগে রোববার ভোরে রাজধানী ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটি ভোর ৪টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে আঘাত হানে। রিখটার স্কেলে ৩ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট শহর থেকে পূর্ব-দক্ষিণ-পূর্ব এলাকা।
গত ২১ নভেম্বর হওয়া ভূমিকম্পে সারা দেশে নিহত হয় ১০ জন, আহত হয় ছয় শতাধিক। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে