স্ট্রিম সংবাদদাতা

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহী লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, ‘আমাদের দেশে ১৬–১৭ বছর ধরে নির্বাচন হয়নি, ইলেকশনের অভ্যাসটাই যেন হারিয়ে গেছে। অনেকের বয়স এখন ৩২–৩৪, অথচ জীবনে একবারও ভোট দিতে পারেনি। প্রায় ৫ কোটি মানুষ কখনও ভোট দিতে পারেনি। এটা কত গুরুত্বপূর্ণ বিষয়! আমি যেখানে যাই, পোস্টার দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে উৎসাহ–উদ্দীপনা দেখছি।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। রাজনৈতিক দলগুলো একে–অপরের ওপর বা আমাদের ওপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কথা বলে, আবার কিছু কথা হয়তো সত্যি বলেও। এগুলো শুনে মনে হতে পারে, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে। কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে বদ্ধপরিকর।’
উপদেষ্টা বলেন, ‘নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে মনে করি না। অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে—এই বিষয়ে আমাদের কোনো দ্বিতীয় চিন্তা নেই। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, রাজনৈতিক দলগুলো নির্বাচনের রাজনীতিতে বিশ্বাস করে। তাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ আনতে যা যা করণীয়, আমরা করব।’
আসামিদের জামিন প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘জামিন দেওয়া শুধু বিচারকের ওপর নির্ভর করে না, পুলিশের প্রতিবেদনও গুরুত্বপূর্ণ। ভিডিও ফুটেজে কিছু দেখা গেলে বা কণ্ঠ শনাক্ত হলে ব্যতিক্রম হয়। যেখানে জামিন পাওয়ার যোগ্যতা আছে, সেখানে জামিন মিলবেই। তবে যারা জামিন পেয়ে একই অপরাধে জড়াতে পারে, আইন–শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে পারে, কিংবা নিষিদ্ধ সংগঠনের সদস্য হয়ে তৎপরতা চালাতে পারে—তাদের অতিরিক্ত জামিন পেলে আমরা অবশ্যই উদ্বিগ্ন হব।’
তিনি আরও বলেন, ‘একজন বিচারকের জায়গায় আদালতে তিনজন বিচারক নিয়োগ দেওয়া হচ্ছে, যাতে মামলার চাপ কমে। আদালত সংস্কারে আমরা নানা উদ্যোগ নিচ্ছি, এর সুফল জনগণ অবশ্যই পাবে।’

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৭ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৮ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৮ ঘণ্টা আগে