স্ট্রিম প্রতিবেদক

মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা ও ভারী অস্ত্রের গোলাগুলিতে টেকনাফ সীমান্ত এলাকা আবারও প্রকম্পিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকট সব বিস্ফোরণের শব্দ ভেসে আসায় সীমান্তবর্তী হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলা সীমান্ত সংলগ্ন রাখাইন রাজ্যের বলিবাজার ও কুমিরখালী এলাকায় সংঘাত চলাকালে একের পর এক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় সীমান্তের ওপারে বাংলাদেশের বাড়িঘর কেঁপে ওঠে বলে দাবি করেছেন স্থানীয়রা। এর আগে বুধবার দিনভর মংডু এলাকায় জান্তা বাহিনীর বিমান হামলার খবর পাওয়া গেছে।
শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা ফয়েজ আহমেদ বলেন, ‘দুপুরের দিকে ওপার থেকে পরপর কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসে। শব্দের তীব্রতায় ঘরবাড়ি কেঁপে ওঠে। এখন পর্যন্ত অন্তত সাতটি বড় বিস্ফোরণ শুনেছি।’
হোয়াইক্যং ইউনিয়নের সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, প্রায় এক বছর আগে আরাকান আর্মি ও মিয়ানমার জান্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছিল। নতুন করে সংঘাত শুরু হওয়ায় সীমান্তবাসীদের মধ্যে আবারও উদ্বেগ দেখা দিয়েছে।
নিরাপত্তার শঙ্কায় অনেক জেলে নাফ নদী থেকে তীরে ফিরে এসেছেন। স্থানীয় জেলে মুজিবুর রহমান বলেন, ‘বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কিত হয়ে মাছ ধরা বন্ধ করে দ্রুত তীরে ফিরে এসেছি।’
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়ন-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্তের ওপার থেকে আসা বিস্ফোরণের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

.png)

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ভুয়া প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে এক শিক্ষার্থী ও তাঁর সহযোগী আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের অর্থদণ্ড দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সাবেক সমন্বয়ক আবু তৌহিদ মো. সিয়ামকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগে
বরিশালে শিশু ধর্ষণের মামলায় আলমগীর সিকদার (৫২) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায়ে ধর্ষণে জন্ম নেওয়া শিশু ও তার মায়ের ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে ‘সম্পূর্ণ সফল’ এবং দ্বিপক্ষীয় সম্পর্কের মাইলফলক হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার চীনা দূতাবাসে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
৪ ঘণ্টা আগে