স্ট্রিম প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ জারি করেছে সরকার। নতুন অধ্যাদেশে একজন চেয়ারম্যান ও সাতজন সদস্য নিয়ে এই কর্তৃপক্ষ গঠিত হওয়ার কথা বলা হয়েছে। এতদিন সংস্থাটিতে পাঁচজন বোর্ড সদস্যের বিধান ছিল। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীর নিয়মিত আন্তঃকর্তৃপক্ষ বদলি এবং রাজউক চাইলে চাকরির বয়স ২৫ বছর হলে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়েও পরিবর্তন আনা হয়েছে এই অধ্যাদেশে।
‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬’ শীর্ষক অধ্যাদেশটি সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়। এতে রাজউকের আওতা তুলে ধরে বলা হয়েছে, ঢাকা মহানগরী, ঢাকা জেলার কেরানীগঞ্জ ও সাভার উপজেলার আওতাধীন এলাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতাধীন এলাকা, পাশাপাশি সরকারের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত এলাকায় এই আইন প্রযোজ্য হবে।
অধ্যাদেশ অনুসারে, এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা হবে। এটি নিজের নামে মামলা দায়ের করতে পারবে, এটির বিরুদ্ধে মামলা করা যাবে।
এতদিন সরকারি চাকরির নিয়মের আদলে ৫৯ বছর চাকরি হলে অবসরে যেতেন কর্মকর্তা-কর্মচারীরা। বাধ্যতামূলক অবসরের নজিরও রাজউকে নেই। এবার অধ্যাদেশে কারও চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলেই তাকে অবসরে পাঠানোর বিধান যুক্ত করা হয়েছে।
এতে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রণয়ন নিয়ে বলা হয়েছে, কর্তৃপক্ষ নিজের আওতাভুক্ত এলাকায় অনুমোদিত কৌশলগত পরিকল্পনা ও এলাকাভিত্তিক বিশদ অঞ্চল পরিকল্পনা প্রণয়ন করবে।
অধ্যাদেশে ভূমি ক্রয়, ইজারা ও অধিগ্রহণ নিয়ে বলা হয়েছে, এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি মালিকানাধীন ভূমি অথবা ভূমি–সংশ্লিষ্ট স্বার্থ ক্রয়, ইজারা, বিনিময় বা অধিগ্রহণের মাধ্যমে অর্জন করতে পারবে। কোনো ভূমি বা ভূমি–সংশ্লিষ্ট স্বার্থ অধিগ্রহণ করতে হলে তা জনস্বার্থে প্রয়োজনীয় বলে বিবেচিত হবে এবং ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করতে হবে।

.png)

কেন্দ্রীয় ব্যাংকের ঋণ দিয়ে ইসলামী ব্যাংকের তারল্য সংকট কাটানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ‘সচেতন গ্রাহক ফোরামের’ আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক। আজ বুধবার (২৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
২৬ মিনিট আগে
খাগড়াছড়ির রামগড় ও দীঘিনালা উপজেলায় পৃথক ঘটনায় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত) দুই সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত অবস্থায় এখন নিখোঁজ আছেন বলে জানা গেছে। বুধবার এসব ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন প্রক্রিয়া সহজে সরকার ‘অনলাইন পেনশন ট্র্যাকিং ও ম্যানেজমেন্ট সিস্টেম (ওপিটিএমএস)’ চালু করছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদ্ধতিটি পরীক্ষামূলকভাবে চালু হবে। পরে এটি অর্থ বিভাগের হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়সহ সব মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ে চালু হবে।
৩৩ মিনিট আগে
আইন অমান্য করায় রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগের অভিযানে একদিনেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ মোট ২ হাজার ৩২৩টি মামলা করেছে। এ সময় ৪৭৯টি গাড়ি ডাম্পিং এবং ৩৪৫টি গাড়ি রেকার করা হয়।
১ ঘণ্টা আগে