স্ট্রিম প্রতিবেদক

সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে (কেপিআই) নতুন করে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের বিষয়ে আজ রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) এএইচএম শাহাদাত হোসেন স্ট্রিমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এএইচএম শাহাদাত হোসেন বলেন, ‘আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক কোনোভাবেই এ ধরনের মেসেজ দেওয়া হয়নি। কোনো লিখিত নির্দেশনাও জারি করা হয়নি। পুলিশ সবসময়ই সতর্ক থাকে। ’
পুলিশ সবসময়ই সতর্ক থাকে উল্লেখ করে এএইচএম শাহাদাত হোসেন বলেন, কোথাও বাড়তি নিরাপত্তা দেওয়া বা অতিরিক্ত ফোর্স মোতায়েন করা পুলিশের নিয়মিত দায়িত্বের অংশ।
পরপর কয়েকটি আগুনের ঘটনায় পুলিশের তদন্তের ভূমিকা সীমিত উল্লেখ করে এআইজি শাহাদাত হোসেন বলেন, ‘এটি মূলত ফায়ার সার্ভিসের তদন্তের বিষয়। এক্ষেত্রে পুলিশের কাজ খুবই সীমিত।’
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আপাতত কোনো পক্ষ থেকেই কোনো থ্রেট বা হুমকি নেই। কাজেই কেপিআইসহ স্পর্শকাতর পয়েন্ট বা স্থাপনায় নতুন করে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কোনো আদেশ পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি।’

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৬ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে