স্ট্রিম ডেস্ক

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৮ বাংলাদেশিকে আটকে দেওয়া হয়েছে। বিমানে করে ঢাকা থেকে কুয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি তাঁরা।
স্থানীয় সময় শুক্রবার (১৫ আগস্ট) রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) পরিচালিত এক অভিযানে ১৮১ জন বিদেশি যাত্রীর কাগজপত্র যাচাই-বাচাই করা হয়। এর মধ্যে ৯৮ জন বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের ‘নট টু ল্যান্ড’ (এনটিএল) নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা বারনামা।
একেপিএস বিবৃতিতে জানানো হয়, আটক ব্যক্তিরা ঢাকা থেকে ভোরের ফ্লাইটে মালয়েশিয়ায় পৌঁছান। ধারণা করা হচ্ছে, দিনের বেলা কঠোর তল্লাশি এড়াতেই তারা ভোরে এসেছিলেন।
একেপিএস আরও জানায়, ভুয়া হোটেল বুকিং, ফেরার টিকিট না থাকা ও দেশে থাকার মতো পর্যাপ্ত অর্থের প্রমাণ দেখাতে না পারার কারণে তাঁদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
একেপিএস মনে করছে, পর্যটক ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস ও কাজ করার পরিকল্পনা ছিল আটককৃতদের।
জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
৫ মিনিট আগে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৪১ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে