সিঙ্গাপুরভিত্তিক গণমাধ্যম সিএনএ-কে সাক্ষাৎকার
স্ট্রিম ডেস্ক

আবারও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত বুধবার (১৩ আগস্ট) সিঙ্গাপুরভিত্তিক গণমাধ্যম সিএনএ-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেন, ‘নির্বাচন হলে সেটা সঠিকভাবে হতে হবে। নইলে নির্বাচনের কোনো আনন্দ নেই। কেউ যদি ভুল বা বেআইনি কাজ করে, সেটাকে নির্বাচন বলা যাবে না।’
সাক্ষাৎকারে তিনি এও বলেন, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে ফের পুরোনো সমস্যায় ফিরে যেতে হবে।
গত এক বছরে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য কতটা পূরণ হয়েছে— এমন প্রশ্নে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা এগিয়ে যাচ্ছি। এগুলো একেবারে শতভাগ শেষ হওয়ার কথা নয়। তবে আমরা লক্ষ্য পূরণের কাছাকাছি চলে এসেছি। আমাদের ঠিক করা লক্ষ্যগুলোর একটি ছিল সংস্কার। অনেক কিছু সংস্কার করা দরকার ছিল। কারণ আমাদের যে রাজনৈতিক আর নির্বাচন ব্যবস্থা ছিল, সেগুলো যথার্থ ছিল না। এর অপব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে স্বৈরশাসক সরকার ক্ষমতায় এসেছিল।’
সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়েও কথা বলেছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি এবং চীন-পাকিস্তানের সঙ্গে উন্নতি হয়েছে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি জানি না কীভাবে এগুলো মাপা যায়—কোনটা কোন পর্যায়ের। তবে পাকিস্তান ও চীনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে। ভারতের সঙ্গেও আমরা ভালো সম্পর্ক রাখতে চাই। আমরা কখনো বলিনি যে ভালো সম্পর্ক রাখতে চাই না।’

ইন্টারনেট বন্ধ করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার কার্যক্রম শুরু হয়েছে।
৭ ঘণ্টা আগে
রাষ্ট্র মেরামতের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নির্ধারণ করেছে নতুন সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।
৮ ঘণ্টা আগে
সেনাবাহিনীতে প্রশিক্ষণের মাধ্যমে জওয়ান বা কর্মকর্তাদের মন থেকে মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয় এবং এই প্রক্রিয়ার বাইরে তিনিও ছিলেন না— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
৮ ঘণ্টা আগে
দৈনিক প্রথম আলোর আগুনে পোড়ানার ভবনে শুরু হয়েছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। শিল্পী মাহ্বুবুর রহমান এই শিল্পকর্ম সৃষ্টি করেছেন।
৮ ঘণ্টা আগে