স্ট্রিম প্রতিবেদক

উত্তরার মাইলস্টোন কলেজের স্কুল ভবনে বিমান দুর্ঘটনায় উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ায়ম্যান তারেক রহমান। পাশাপাশি নিজ দলের নেতাকর্মীসহ সবাইকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার বিকেল তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তারেক রহমান।
তিনি লিখেছেন, মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীদের শিক্ষা, বিকাশ ও কল্যাণ নিশ্চিত হওয়ার কথা—সেই জায়গায় এমন ভয়াবহতার মুখোমুখি হওয়া কোনো শিক্ষার্থীরই প্রাপ্য নয়। এই দুঃসময়েও আমি সেই তরুণ প্রাণগুলোর পাশে আছি, যাদের মনোবল চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।
তারেক রহমান লিখেছেন, ‘এই মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত তরুণদের জন্য আমি গভীর প্রার্থনা করছি। পাশাপাশি বিএনপির সব নেতা, কর্মী ও পেশাজীবী সমাজের প্রতি আহ্বান জানাই—এই দুঃসময়ে যেন আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই।’
তিনি লিখেন, ‘একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের এই সংকট কাটিয়ে উঠতেই হবে।’

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে