স্ট্রিম সংবাদদাতা

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা আশেক এলাহী। জামায়াতের প্রার্থী গোলাম রসুলকে সমর্থন দিয়ে, কর্মী-সমর্থকদের তাঁর পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন আশেক এলাহী।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামীর যশোর জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা আশেক এলাহী জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে খেলাফত মজলিসের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন। তিনি দলীয় প্রতীক দেওয়াল ঘড়ির প্রচারণাও শুরু করেন। কিন্তু খেলাফত মজলিস আসন্ন নির্বাচনে ১০ দলীয় নির্বচনী জোটের সদস্য। জোটের কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত মোতাবেক এ আসন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়া হয়েছে। এ জন্য তিনি দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আজ থেকে আশেক এলাহী ও দলীয় কর্মী সমর্থকদের যাবতীয় তৎপরতা জোটের প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের পক্ষে থাকবে।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের প্রার্থী গোলাম রসুলসহ জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আসনটিতে এই দুই প্রার্থী ছাড়াও প্রতিদ্বন্দ্বীতা করছেন স্বতন্ত্র মোটর সাইকেলে প্রতীকে এম নাজিম উদ্দিন আল আজাদ, বিএনপির ধানের শীষে মতিয়ার ফারাজী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে জহুরুল হক, রকেট প্রতীকে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি মন্ডল।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৭ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৮ ঘণ্টা আগে