আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজবাড়ী শহরের বড়পোল এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি। পদযাত্রা শেষে রাজবাড়ী প্রেসক্লাব মোড়ে পথসভা করে দলটি। সভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারাসহ স্থানীয় নেতারা।
স্ট্রিম প্রতিবেদক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন রাজবাড়ীর ছাত্র-জনতা। তাঁরা জানান, এটা খুবই অমানবিক। মেনে নেওয়ার মতো না। তবে তাঁরা যে বেঁচে ফিরেছেন, এটাই আপাতত স্বস্তির বিষয়।

পথসভায় এসেছেন রাজবাড়ী জিলা স্কুলের এক শিক্ষক। নাম প্রকাশ না করার শর্তে এই শিক্ষক বলেন, ‘গত ৫৪ বছর ধরে দেশের ইতিহাসে যে অন্যায়, অত্যাচারের ঘটনা ঘটেছে, তা থেকে দেশবাসীকে মুক্তি দিয়েছে এই তরুণেরা। এ জন্য তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। এতে আমাদের কৌতূহলও অনেক বেশি। সেই কৌতূহল থেকে কৃতজ্ঞতা জানাতে সভায় এসেছি।’
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষক স্ট্রিমকে বলেন, ‘তারা রাজবাড়ী এসেছে। তারা আমাদের মেহমান, আমরা মেজবান। তাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতেই পারে। কিন্তু তাদের যত্ন করা আমাদের দায়িত্ব। গতকাল যে ঘটনাটা ঘটেছে, সেটা অমানবিক। মেনে নেওয়ার মতো নয়।’
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাজ্জাক সভাস্থলের শেষদিকে দাঁড়িয়ে শুনেছেন এনসিপি নেতাদের বক্তব্য। তিনি স্ট্রিমকে বলেন, ‘আমরা খুবই খুশি যে এই সাহসী সন্তানেরা রাজবাড়ী এসেছেন। তার চেয়ে বেশি খুশি, তাঁদের দেখতে পাচ্ছি বলে।’
গোপালগঞ্জ প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘গোপালগঞ্জে পোস্টিং ছিল আমার। জীবনের বেশ কিছু সময় ওই জেলায় কেটেছে। গতকাল যে কাজটা তারা করেছে, সেটা অমানবিক। মাত্র কয়েকজন ছেলেপেলে গেছে গোপালগঞ্জ। তারা তো মারামারি করতে যায় নাই। নিজেদের কাজটা শেষ করে ওরা এমনিতেই চলে যেত।’
বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। পদযাত্রাটি গত ১ জুলাই শুরু হয়ে চলবে ২৯ জুলাই পর্যন্ত।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৫ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে