স্ট্রিম প্রতিবেদক

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলাদেশের প্রখ্যাত চিন্তক, বুদ্ধিজীবী ও বামপন্থী রাজনীতিক বদরুদ্দীন উমরের মরদেহ শহীদ মিনারে নেওয়া হবে।
আগামীকাল সোমবার (৭ আগস্ট) সকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৪৫ পর্যন্ত বদরুদ্দীন উমরের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজের সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বেলা ১টা ৩০-এ তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে জুরাইন কবরস্থানে বদরুদ্দীন উমরের দাফন সম্পন্ন করা হবে।
আজ রবিবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এসব তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত বদরুদ্দীন উমরের শারীরিক অবস্থার অবনতি হলে আজ রবিবার সকালে তাঁকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১০টা ৫ মিনিটে তার মৃত্যু হয়; তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
বদরুদ্দীন উমরের মৃত্যুতে দেশের শিক্ষাবিদ, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
৫ মিনিট আগে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৪১ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে