স্ট্রিম প্রতিবেদক

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়; সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই প্রতিবেদনটি প্রসিকিউশন টিমের কাছে হস্তান্তর করেছে।
আজ বুধবার (৩ ডিসেম্বর) ট্রাইব্যুনালের প্রসিকিউশন পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে নাম আসা অন্য দুজন হলেন— সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।
প্রসিকিউশন সূত্রে জানা যায়, তদন্ত সংস্থার প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান দমনে হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। দীর্ঘ অনুসন্ধান শেষে তদন্ত সংস্থা এই চার হাইপ্রোফাইল ব্যক্তির বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা ও দালিলিক প্রমাণাদি সংবলিত প্রতিবেদনটি প্রস্তুত করেছে।
এ বিষয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ‘স্ট্রিম’কে বলেন, প্রসিকিউশন টিম এখন এই তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করবে। পর্যালোচনার পর ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরুর জন্য আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভের মুখেই শেষ পর্যন্ত অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পর্বের পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৮ ঘণ্টা আগে
শুরুর দিকের গুজব ও টিকা দেওয়ার ধীরগতি কাটিয়ে বাংলাদেশের প্রথম সার্বজনীন টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান অভিযান পরিচালনা করেছে সরকার। টার্গেট শিশুদের মধ্যে ৯৭ শতাংশকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
৮ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মধুপুর বনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও স্থানীয় বাঙালিদের বিরুদ্ধে করা ৮৮টি বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।
৮ ঘণ্টা আগে
‘জামাত-শিবিরের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। শিবিরের চামড়া, তুলে নেব আমরা’– ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী রায়হান উদ্দীনের ২০২০ সালের ৩ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্ট এটি।
৯ ঘণ্টা আগে