স্ট্রিম প্রতিবেদক

রাজধানীতে সাম্প্রতিক কয়েকটি ককটেল হামলার ঘটনায় জড়িত সন্দেহে ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুবক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
আজ সোমবার (১০ নভেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টা কার্যালয়ের ভ্যারিফাইড ফেসবুক থেকে করা এক পোস্টে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত ওই সন্দেহভাজনকে রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল ও সেন্ট জোসেফ স্কুলের মতো ক্যাথলিক পরিচালিত প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণসহ একাধিক ঘটনায় জড়িত থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিএমপি জানিয়েছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে সমন্বয় করে এই ‘জঘন্য ও কাপুরুষোচিত’ সহিংসতায় জড়িত সব ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য শহরব্যাপী অভিযান জোরদার করা হয়েছে। একই সঙ্গে, রাজধানীর সব গির্জা ও সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
আন্তঃধর্মীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নিজেদের অটল প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে অন্তর্বর্তী সরকার জানিয়েছে, দেশের ধর্মীয় সহাবস্থানকে বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা আইনের পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলা করা হবে।

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে ২০ জেলে অপহরণের শিকার হয়েছে বলে জানিয়েছে তাদের পরিবার। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সাগরের নারিকেলবাড়ীয়া ও আমবাড়ীয়ার খাড়ি এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় বচনদস্যুরা।
২ মিনিট আগে
ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে প্রাণ গেছে দুই চালকের। আহত হয়েছেন আরও ১৭ জন। উপজেলার বালিয়া মোড়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দিতে পারি না। দেশের অর্থনীতি সবার জন্য হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে এবং প্রত্যেকের যাতে সুযোগ থাকে অংশ নেওয়ার নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর লোকজন। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়।
২ ঘণ্টা আগে