স্ট্রিম প্রতিবেদক

মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় শতাধিক কর্মী কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তাঁদের দাবি, শিগগিরই সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে তাঁদের মালয়েশিয়া পাঠাতে হবে।
আজ রোববার সকাল ৯টার দিকে কাওরান বাজারের সার্ক ফোয়ারা চত্বরে অবস্থান নেন তাঁরা। এ সময় ফার্মগেট ও মহাখালী থেকে শাহবাগ-পান্থপথগামী গাড়িগুলো যানজটের কবলে পড়ে। আন্দোলনকারীরা ‘মোদের দাবি একটাই, মালয়েশিয়া যেতে চাই’, ‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
এই বিক্ষোভের জন্য সুনামগঞ্জ থেকে ঢাকায় এসেছেন আলাল মিয়া (৪২)। তিনি স্ট্রিমকে বলেন, ‘৩১ মে ভিসা হওয়ার পরও আমরা যেতে পারিনি। আমাদের ট্রেনিং হওয়ার পরও কিছু হচ্ছে না। কয়েকদিন আগে তারা (এজেন্সি) বলে যে আবার ট্রেনিং দেওয়া হবে। টাকা ৮০ হাজারের কথা ছিল। এখন ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা দাবি করছে।’
ভিসা হওয়ার পরও কেনও তাঁরা যেতে পারছেন না, এ বিষয়ে এজেন্সি বা সরকার তাঁদের কোনো সদুত্তর দেয়নি বলেও জানান আলাল।

কর্মীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ৩১ মে আটকে পড়া যাদের ই-ভিসা হয়েছে, কিন্তু ম্যানপাওয়ার হয়নি এবং যাদের সবকিছু সম্পন্ন হয়েছে—উভয় ধরনের কর্মীকেই অল্প সময়ের মধ্যে মালয়েশিয়া পাঠাতে হবে, কর্মী পাঠানোর ব্যাপারে নির্দিষ্ট তারিখ ধার্য করে লিখিতভাবে জানাতে হবে, লিখিত তারিখের মধ্যে কর্মী পাঠাতে ব্যর্থ হলে প্রত্যেক কর্মীকে ক্ষতিপূরণসহ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ইত্যাদি।
পরে পুলিশ এসে কর্মীদের সার্ক ফোয়ারা চত্বর থেকে বিক্ষোভকারীদের একপাশে সরিয়ে দেন। এরপর সাড়ে ১১টা নাগাদ যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। সেখানকার দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। অপ্রীতিকর কোনো পরিস্থিতি যাতে না সৃষ্টি হয়, এ জন্য তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এ বিষয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ম. শেফায়েত হোসেনের সঙ্গে যোগাযোগ করলে জানান, এ বিষয়ে উপদেষ্টা ছাড়া আর কেউ কথা বলবেন না। কিন্তু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। তাই তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৬ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে