স্ট্রিম প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১০টা ৫২ মিনিটে জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি ইতিমধ্যে এভারকেয়ার হাসপাতালের দিকে রওয়ানা দিয়েছেন।
আজ বেলা ১১টা ৫ মিনিটে বিএনপি মিডিয়া সেলের ফেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জুবাইদা রহমানের ঢাকায় পৌঁছানোর তথ্য নিশ্চিত করা হয়েছে।
গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে জুবাইদা রহমান ঢাকায় এসেছেন।
এর আগে লন্ডন স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছাড়ে।
এদিকে, কারিগরি ত্রুটির কারণে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসতে না পারায় পিছিয়ে যাচ্ছে খালেদা জিয়ার লন্ডনযাত্রা। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার তাঁকে লন্ডন নেওয়া হতে পারে। আজ সকাল সোয়া ১০টার দিকে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে আজ ভোরে খালেদা জিয়ার লন্ডন যাওয়ার কথা ছিল। তবে এয়ার অ্যাম্বুলেন্সটির আসা নিয়ে জটিলতায় যাত্রার সময় নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
এ নিয়ে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে বলা হয়েছে, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো না পৌঁছানোয় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যাচ্ছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে জানানো হয়েছে, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি আজ আসছে না। সব ঠিক থাকলে আগামীকাল শনিবার এটি বাংলাদেশে পৌঁছাতে পারে। খালেদা জিয়ার শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয়, তাহলে আগামী রোববার লন্ডনের উদ্দেশে রওনা হবেন তিনি।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৭ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৮ ঘণ্টা আগে