স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর তিনটি পৃথক এলাকায় ঘণ্টা তিনেকের ব্যবধানে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা ভয়ভীতি ছড়ানোর উদ্দেশ্যেই এসব ঘটনা ঘটিয়েছে।
আজ শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে হাতিরঝিল, মৌচাক ও মিরপুর এলাকায় এই বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাতিরঝিলের মধুবাগ ব্রিজে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।
যোগাযোগ করা হলে হাতিরঝিল থানার এসআই মনিরুজ্জামান স্ট্রিমকে বলেন, ‘সন্ধ্যার দিকে একটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।’
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মৌচাক ক্রসিং এলাকায় একটি ককটেল ছোড়া হয়।
রমনা থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা স্ট্রিমকে বলেন, ‘উড়ালসড়ক থেকে নিচে ককটেল ফাটিয়ে কয়েকজন দুর্বৃত্ত দ্রুত পালিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর ১২ নম্বরের মেট্রো স্টেশনের ১৭৯ নম্বর পিলারের কাছে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনাতেও কাউকে আটক না করা হলেও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
যোগাযোগ করা হলে পল্লবী থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান স্ট্রিমকে বলেন, ‘ভয়ভীতি ছড়ানোর জন্য মেট্রো স্টেশনের নিচে দুটো পটকা ফাটানো হয়েছে। কে বা কারা এই কাজ করেছে, সে ব্যাপারে আমরা খোঁজ নিচ্ছি।’
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুরের বিআরটিএ এলাকার পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৭ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৮ ঘণ্টা আগে