বিক্ষোভ উসকাতে ইরানে হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প: রয়টার্সবিক্ষোভকারীদের উৎসাহ দিতে ইরানে হামলার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু হতে পারে ইরানের নিরাপত্তা বাহিনী এবং দেশটির নেতারা।
খালেদা জিয়ার স্মরণে ভারতের সংসদের উভয় কক্ষে শোকপ্রস্তাবভারতের পার্লামেন্টের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিনেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব আনার কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। পার্লামেন্টের উভয় কক্ষ—লোকসভা এবং রাজ্যসভায় এই শোক প্রস্তাব উত্থাপন করা হবে। বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
ইরানের বিরুদ্ধে অভিযানে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরবইরানের বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
উড়োজাহাজ বিধ্বস্তে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫অবতরণের সময় ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে তিনিসহ পাঁচজন নিহত হয়েছেন বলে খবর দিয়েছে এনডিটিভি।
দক্ষিণ কোরিয়ার ওপর মার্কিন শুল্ক ২৫ শতাংশে বাড়ানোর ঘোষণা ট্রাম্পেরবাণিজ্য চুক্তি অনুমোদনে দেরি করার অভিযোগ তুলে দক্ষিণ কোরিয়ার ওপর কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি দেশটির রপ্তানি পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দেন।
ইইউ-র সঙ্গে ভারতের ‘মাদার অব অল ডিলস’ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির অংশ হিসেবে গাড়ি আমদানির শুল্ক কমাচ্ছে ভারত। বিদ্যমান ১১০ শতাংশ শুল্ক কমিয়ে ৪০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করছে দেশটি।
মিয়ানমারের সঙ্গে সম্পর্ক জোরদার করছে পাকিস্তানএক দশক পর মিয়ানমারের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের পাকিস্তান সফর। আর এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশ দুটি।
মেক্সিকোয় ফুটবল মাঠে বন্দুকধারীদের গুলিতে নিহত ১১মেক্সিকোর একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তত ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৫ জানুয়ারি) মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের সালামাঙ্কা শহরে একটি ফুটবল ম্যাচ শেষে এই নৃশংস হামলার হয়।
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস বন্ধযুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারপাত, শিলাবৃষ্টি ও জমাট বৃষ্টি (ফ্রিজিং রেইন) জনজীবনকে কার্যত অচল করে দিয়েছে। দেশটির বিস্তীর্ণ অঞ্চলে রেকর্ড শীত, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, সড়ক ও আকাশপথে যোগাযোগ বিপর্যয়ের পাশাপাশি একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে।
মারা গেছেন একাত্তরে বাংলাদেশের বন্ধু সাংবাদিক মার্ক টালিএকাত্তরের মুক্তিযুদ্ধে বাঙালির অকৃত্রিম বন্ধু ও বিবিসির দক্ষিণ এশিয়ার সাবেক ব্যুরোপ্রধান সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই। রোববার (২৫ জানুয়ারি) সকালে নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে বিবিসি হিন্দি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় ইরান, ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনিযুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তেহরানের একটি সুরক্ষিত ভূগর্ভস্থ আশ্রয়ে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। আজ রোববার (২৫ জানুয়ারি) লন্ডনভিত্তিক সংবাদমাধ্যমক ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, স্থাপনাটি একে অপরের সঙ্গে যুক্ত সুড়ঙ্গপথ দিয়ে তৈরি, যা শক্তিশালী হা
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৮, এখনো নিখোঁজ ৮২ জনইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভয়াবহ ভূমিধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ৮০ জনের বেশি। স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে এসব তথ্য নিশ্চিত করেছেন
আফগানিস্তানে তীব্র তুষারপাত ও ভারী বৃষ্টিতে ৬১ জনের মৃত্যুআফগানিস্তানে গত তিন দিন ধরে চলা তীব্র তুষারপাত ও ভারী বৃষ্টিপাতে অন্তত ৬১ জন নিহত এবং ১১০ জন আহত হয়েছেন।
চীনকে আর শত্রু মনে করছে না যুক্তরাষ্ট্র: পেন্টাগনযুক্তরাষ্ট্রের নিরাপত্তা অগ্রাধিকারে আর চীন নেই। অর্থাৎ, এতদিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিকল্পনার মূল লক্ষ্যই ছিল চীনকে ঠেকানো। সেই অবস্থান থেকে সরে এসেছে দেশটি।
যেকোনো হামলা ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরানইরানের যেকোনো ধরনের হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে তেহরান। শুক্রবার (২৩ জানুয়ারি) দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই কথা বলেন। পাশাপাশি কঠোর জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
অন্ধ্রপ্রদেশে ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যাভারতের অন্ধ্রপ্রদেশে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই শ্রমিকের নাম মঞ্জুর আলম লস্কর (৩২)। তিনি দক্ষিণ ২৪ পরগনার উস্তির বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় জরি শ্রমিক ছিলেন।
মর্যাদা প্রশ্নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ল যুক্তরাষ্ট্রআনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এক বছর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশের মাধ্যমে শুরু হওয়া প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়ে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও ত্যাগের ঘোষণা দিয়েছে।