স্ট্রিম ডেস্ক

ইয়েমেনের উপকূলে অভিবাসী ও শরণার্থীবোঝাই নৌকা ডুবে অন্তত ৬৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও ৭৪ জন। খারাপ আবহাওয়ার কারণে প্রায় ১৫৭ জন যাত্রী বহনকারী নৌকাটি ডুবে যায়। আজ সোমবার (৪ আগস্ট) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গতকাল রোববার (৩ আগস্ট) ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের উপকূলে নৌকাটি ডুবে যায় বলে বিবিসিকে জানিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ইয়েমেন প্রধান। তিনি জানান, ১২ জনকে উদ্ধার করা হয়েছে, তবে বহু মানুষ এখনো নিখোঁজ।
ইয়েমেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ গতকাল রোববার (৩ আগস্ট) জানায়, উদ্ধারকারী দল সমুদ্রসৈকত ও আশপাশের এলাকা থেকে ৫৪ জনের মরদেহ উদ্ধার করেছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের বেশিরভাগই আফ্রিকার দেশ ইথিওপিয়ার নাগরিক বলে জানিয়েছে আইওএম।
আফ্রিকার হর্ন অঞ্চল থেকে গালফ দেশগুলোতে কাজের খোঁজে যাওয়া অভিবাসীদের একটি প্রধান রুট ইয়েমেন।
আবিয়ান প্রদেশের নিরাপত্তা কর্মকর্তারা জানান, বড় ধরনের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়েছে এবং উপকূলের বিস্তীর্ণ এলাকায় বহু লাশ পাওয়া গেছে।
আইওএমের ইয়েমেন প্রধান আবদুসাত্তোর এসোয়েভ বলেন, নৌকাটি একটি বিপজ্জনক রুটে চলছিল। এই ধরনের বিপজ্জনক রুট সাধারণত মানবপাচারকারীরা ব্যবহার করে।
এসোয়েভ আরও বলেন, অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমরা সব সদস্য রাষ্ট্রকে আহ্বান জানাচ্ছি, নিয়মিত ও বৈধ অভিবাসন পথগুলোকে আরও কার্যকর করে তুলতে। মানুষ যাতে বৈধ পথে অভিবাসন করতে পারে এবং পাচারকারীদের ফাঁদে না পড়ে বা প্রতারণার শিকার না হয়।
গত এক দশকে আইওএমের মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্টে এই রুটে তিন হাজার ৪০০ জনের বেশি মৃত্যু ও নিখোঁজের তথ্য নিশ্চিত করেছে। এর মধ্যে এক হাজার ৪০০ জনের মৃত্যু হয়েছে ডুবে যাওয়ার কারণে।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও পারবে না।
১৫ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকে ইসরায়েলি এক নারীসহ দুই পর্যটককে দলবদ্ধ ধর্ষণ ও এক পুরুষকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ দিন আগে
দ্বিতীয় দফায় পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। আলোচনায় অংশ নিতে ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার লক্ষ্য দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং নতুন সামরিক সংঘাত এড়ানো।
২ দিন আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনায় অংশ নিতে জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার লক্ষ্য উত্তেজনা কমানো এবং নতুন কোনো সামরিক সংঘাত এড়ানো।
২ দিন আগে