জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

পাকিস্তানে ইমামবাড়ায় বিস্ফোরণে নিহত ১৫

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ইসলামাবাদের জুমার নামাজের সময় শিয়াদের ইমামবাড়ায় বিস্ফোরণ হয়। ছবি: দ্য ডন

পাকিস্তানের ইসলামাবাদের জুমার নামাজের সময় ইমামবাড়ায় বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইসলামাবাদের শেহজাদ টাউন এলাকার তারলাই ইমামবাড়ায় এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৮০ জন।

পাকিস্তানের দ্য ডন জানায়, স্থানীয়দের সহায়তায় পুলিশ ও উদ্ধারকারী দল উদ্ধারকাজ চালাচ্ছে। ইসলামাবাদ পলিক্লিনিক, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) এবং সিডিএ হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

পিমস হাসপাতালের নির্বাহী পরিচালকের (ইডি) নির্দেশে জরুরি বিভাগ, অর্থোপেডিকস, বার্ন সেন্টার ও নিউরোলজি বিভাগে বাড়তি জনবল দেওয়া হয়েছে।

ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানান, বিস্ফোরণটি কী ধরনের ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মঘাতী হামলা নাকি পুঁতে রাখা বোমার বিস্ফোরণ— তা জানতে ফরেনসিক তদন্ত চলছে।

২০২৫ সালের ১১ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদের জি-১১ এলাকার জেলা ও দায়রা জজ আদালত ভবনের বাইরে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত