স্ট্রিম ডেস্ক

রাশিয়ার কামচাতকায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৮ দশমিক ৭। ১৯৫২ সালের পর এই অঞ্চলের এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। রাশিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১১টা দিকে কম্পন শুরু হয় এবং মানুষ আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়ে। পেট্রোপাভলভস্ক-কামচাটস্কিতে ৭ থেকে ৮ মাত্রার কম্পন অনুভূত হয়।
তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৮–এর ওপরে। এর উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাতস্কির পূর্ব ও দক্ষিণ-পূর্বে ১২৬ কিলোমিটার দূরে এবং গভীরতা ছিল ১৯ দশমিক ৩ কিলোমিটার।
ভূমিকম্পের পর ৩ থেকে ৪ মিটার উঁচু সুনামি উপকূলে আঘাত হানে। প্রথম ঢেউ ইতিমধ্যেই সেভেরো-কুরিলস্ককে প্লাবিত করেছে। শহরের কিছু অংশ এবং একটি মাছ ধরার কারখানা প্লাবিত হয়েছে। কেবল কামচাতকা এবং কুরিল দ্বীপপুঞ্জেই নয়, জাপান, আলাস্কা, ক্যালিফোর্নিয়া এবং ওরেগনেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে ভবনগুলোতে ফাটল দেখা দিয়েছে এবং পেট্রোপাভলভস্ক-কামচাতস্কির একটি কিন্ডারগার্টেন স্কুলের দেয়াল ভেঙে পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কামচাতকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ সুনামি সতর্কতার কারণে সরকারি অফিসগুলোতে কর্মঘণ্টা কমিয়ে দিয়েছেন। ভূতাত্ত্বিকেরা সতর্ক করে বলেছেন, আগামী মাসে ৭ দশমিক ৫ মাত্রার নতুন কম্পন অনুভূত হতে পারে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা এরকম তীব্র ভূমিকম্প এর আগে অনুভব করেননি।

পবিত্র রমজান শুরুর আগেই মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের ইমাম শায়খ মোহাম্মদ আল-আব্বাসিকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মসজিদের প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
১৮ মিনিট আগে
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটি পুরোপুরি চালু হয়েছে কিনা, তা তেহরান স্পষ্ট করেনি।
১ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও পারবে না।
২০ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকে ইসরায়েলি এক নারীসহ দুই পর্যটককে দলবদ্ধ ধর্ষণ ও এক পুরুষকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ দিন আগে