স্ট্রিম ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধের অবসানের জন্য ২০ দফা পরিকল্পনায় সম্মত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ কথা বলেন। নেতানিয়াহুকে পাশে দাঁড় করিয়ে এ ঘোষণা দেন ট্রাম্প।
এ সময় নেতানিয়াহু বলেন, ‘গাজায় যুদ্ধ শেষ করার জন্য আমি আপনার পরিকল্পনাকে সমর্থন করি।’
‘নেতানিয়াহু সীমিত প্রত্যাহারের পরিকল্পনা তুলে ধরেন’
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, প্রথম ধাপে হবে ‘একটি সীমিত প্রত্যাহার, এরপর ৭২ ঘণ্টার মধ্যে আমাদের সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে।’
পরবর্তী ধাপে একটি আন্তর্জাতিক সংস্থা গঠিত হবে, যার কাজ হবে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করা এবং গাজাকে সামরিক শক্তি থেকে মুক্ত করা।
নেতানিয়াহু বলেন, ‘যদি এই আন্তর্জাতিক সংস্থা সফল হয়, তাহলে যুদ্ধ স্থায়ীভাবে শেষ হবে।’
তিনি আরও যোগ করেন, ইসরায়েল এরপর হামাসের নিরস্ত্রীকরণের সঙ্গে সামঞ্জস্য রেখে সেনা প্রত্যাহার করবে। তবে নিরাপত্তা বেষ্টনীর ভেতরে তারা ভবিষ্যৎ সময়ের জন্য অবস্থান করবে।

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী অভিযান চালিয়ে রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায়। এ ঘটনার দুই মাস না পেরোতে ভেনেজুয়েলার পরিবেশ যেন আমূল বদলে গেছে বলে জানিয়েছে সিএনএন।
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান শুরুর আগেই মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের ইমাম শায়খ মোহাম্মদ আল-আব্বাসিকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মসজিদের প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটি পুরোপুরি চালু হয়েছে কিনা, তা তেহরান স্পষ্ট করেনি।
৪ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও পারবে না।
১ দিন আগে