স্ট্রিম ডেস্ক

গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এটিকে খাদ্যসংকট বলে আসছিল। এবার আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের একটি সংস্থা এটিকে দুর্ভিক্ষ বলে স্বীকার করেছে।
শুক্রবার (২২ আগস্ট) জাতিসংঘের খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইনটিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) গাজা সিটি ও এর আশপাশের এলাকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে।
বিশ্বজুড়ে খাদ্য সংকট ও ক্ষুধা পরিস্থিতি পর্যবেক্ষণ করা সংস্থাটি জানিয়েছে, গাজার অন্তত একটি এলাকায় ইতিমধ্যেই দুর্ভিক্ষ শুরু হয়েছে ও আগামী মাসের মধ্যে তা পুরো গাজায় ছড়িয়ে পড়বে।
সংস্থাটি আরও জানিয়েছে, বর্তমানে সম্পূর্ণ গাজার ৫ লাখেরও বেশি মানুষ ‘চরম বিপজ্জনক’ পরিস্থিতিতে রয়েছে। অঞ্চলটির বেশিরভাগ মানুষ এখন চরম খাদ্যাভাব ও অপুষ্টিতে ভুগছে।
সংস্থাটি আরও জানিয়েছে, গাজার মোট জনসংখ্যার ৫৪ শতাংশ বা ১০ লাখ ৭০ হাজার মানুষ ‘জরুরি অবস্থা’য় আছে। এ ছাড়া জনসংখ্যার ২০ শতাংশ বা ৩ লাখ ৯৬ হাজার মানুষ ‘সংকটপূর্ণ’ অবস্থায় রয়েছে।
এদিকে, শুক্রবার (২২ আগস্ট) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের ত্রাণ কর্মসূচির প্রধান টম ফ্লেচার সাংবাদিকদের উদ্দেশে বলেন, গাজার দুর্ভিক্ষ আমাদের সবার বিবেকক নাড়া দেওয়া উচিত। এই দুর্ভিক্ষ সম্পূর্ণভাবে প্রতিরোধ করা যেত, যদি জাতিসংঘের খাদ্য সহায়তা পৌঁছাতে ইসরায়েল পরিকল্পিতভাবে বাধা না দিত।
অন্যদিকে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের প্রতিবেদনের এই তথ্য প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই, বরং এই প্রতিবেদন ‘হামাসের মিথ্যাচার’।

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী অভিযান চালিয়ে রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায়। এ ঘটনার দুই মাস না পেরোতে ভেনেজুয়েলার পরিবেশ যেন আমূল বদলে গেছে বলে জানিয়েছে সিএনএন।
৪ ঘণ্টা আগে
পবিত্র রমজান শুরুর আগেই মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের ইমাম শায়খ মোহাম্মদ আল-আব্বাসিকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মসজিদের প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
৭ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটি পুরোপুরি চালু হয়েছে কিনা, তা তেহরান স্পষ্ট করেনি।
৭ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও পারবে না।
১ দিন আগে