যুদ্ধে ইরানে প্রায় দেড় লাখ বাড়ি-বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
স্ট্রিম ডেস্ক

যুদ্ধ শুরুর পর ইরানে বিমান হামলায় এক লাখ চল্লিশ হাজার আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানিয়ান রেড ক্রিসেন্টের হালনাগাদ তথ্যে এমনটাই জানানো হয়েছে।
রেড ক্রিসেন্টের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩১৬টি স্বাস্থ্য, চিকিৎসা ও জরুরি সেবা কেন্দ্র, ৭৬৩টি বিদ্যালয় এবং রেড ক্রিসেন্টের ১৮টি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সিএনএন এই তথ্যগুলো স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
রেড ক্রিসেন্ট আরও জানায়, যুদ্ধ শুরুর পর থেকে স্নিফার কুকুর ৬৯৩টি উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। কিছু অভিযানে ধ্বংসস্তূপের নিচ থেকে আহত ব্যক্তি ও মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
.png)






-7bb02b-256x144.webp)