
ইরানের সঙ্গে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তিটি পছন্দ না হলে বা তেহরান ভালো আচরণ না করলে আবারও বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্স
বুধবার (১৭ জুন) ফ্রান্সে অনুষ্ঠিত জি–৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে ট্রাম্প বলেন, এটি একটি সমঝোতা স্মারক। আমি যদি এটি পছন্দ না করি, তাহলে আমরা আবার তাঁদের ওপর গুলি চালাব, তাঁদের মাথার ওপর বোমা ফেলব। আমি যদি এটি পছন্দ না করি, তাঁরা যদি ভালো আচরণ না করে, তাহলে আমরা আবার তাঁদের মাথার ঠিক মাঝখানে বোমা ফেলব, ঠিক আছে?
ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে হওয়া এই সমঝোতা স্মারকে দেশটির জন্য তাৎক্ষণিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বিষয় নেই।
ইরানের সঙ্গে নিজ প্রশাসনের চুক্তির প্রশংসা করে ট্রাম্প বলেন, এই চুক্তি ব্যবসার জন্য ইতিবাচক হবে। বেশির ভাগ মানুষই এ চুক্তিতে খুশি হবে বলে মনে হচ্ছে।
ট্রাম্প বলেন, চুক্তি না হলে এর বিকল্প হতো একটি বৈশ্বিক মন্দা।
.png)






-7bb02b-256x144.webp)