নমুনা টাকার ব্যবহার ও প্রচার দণ্ডনীয়: বাংলাদেশ ব্যাংকসামাজিক যোগাযোগমাধ্যমে আসল টাকার মতো দেখতে ‘নমুনা নোট’ ব্যবহার করে ভিডিও বা প্রচার চালালে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
ডিজিটাল ব্যাংক লাইসেন্স ইস্যুতে মুখোমুখি গভর্নর ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারাডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিতে বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা আহ্বানের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার ওয়েলফেয়ার কাউন্সিল। নবনির্বাচিত সরকারের শপথের আগে এমন সিদ্ধান্ত নেওয়াকে অনৈতিক ও স্বার্থের সংঘাত বলে দাবি করেছে সংগঠনটি।
জানুয়ারিতেই পৌনে ১০ হাজার কোটি টাকার রোজার পণ্য আমদানিপবিত্র রমজান মাসকে সামনে রেখে গত জানুয়ারি মাসেই ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুরসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিপুল পরিমাণে আমদানি করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, কেবল চট্টগ্রাম কাস্টম হাউস দিয়েই ৯ হাজার ৭৭৪ কোটি টাকার পণ্য দেশে এসেছে।
জানুয়ারি মাসের ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধিপবিত্র শবে বরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটি এবং সার্ভার জটিলতার কারণে ২০২৬ সালের জানুয়ারি মাসের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে।
রমজানে ব্যাংকে লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্তআসন্ন রমজান মাসে ব্যাংক লেনদেন ও অফিসের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকরা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন করতে পারবেন।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ভারতের টেক্সটাইল খাতে বড় চ্যালেঞ্জের শঙ্কাগত ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের টেক্সটাইল খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রে ৮৫ থেকে ৮৬ শতাংশ পণ্য রপ্তানিতে শুল্কছাড়: বাণিজ্য উপদেষ্টাযুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তির (এআরটি) ফলে বাংলাদেশ থেকে রপ্তানি করা ৮৫ থেকে ৮৬ শতাংশ পণ্যে শূন্য শুল্ক সুবিধা মিলবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
ধাপে ধাপে ক্ষতিপূরণ পাবেন একীভূত ৫ ব্যাংকের শেয়ারহোল্ডাররাএকীভূত করা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের ধাপে ধাপে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। প্রক্রিয়াটি জটিল হওয়ায় বাস্তবায়ন ধীরে ধীরে করা হবে বলেও জানান তিনি।
রমজানে বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে এফবিসিসিআইয়ের মতবিনিময়পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
দীর্ঘস্থায়ী সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে প্রবৃদ্ধি সম্ভব নয়: ঢাকা চেম্বারমূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতি দীর্ঘ সময় ধরে বজায় রাখার সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করেছে দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষ সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতিসুদহার অপরিবর্তিত, কমল এসডিএফমূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কড়াকড়ি অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধে (জানুয়ারি-জুন) নীতিসুদের হার ১০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। তবে কমানো হয়েছে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সুদহার।
কমার একদিন পরেই আবার বাড়ল স্বর্ণের দামদাম কমানোর একদিন পরই আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।