স্ট্রিম প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে আসল টাকার মতো দেখতে ‘নমুনা নোট’ ব্যবহার করে ভিডিও বা প্রচার চালালে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড জাল নোটের বিস্তার ঘটাতে পারে এবং মুদ্রা ব্যবস্থাপনাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে আসল নোটের ডিজাইন ও আকারের অনুরূপ ‘নমুনা নোট’ ব্যবহার করে বিপণন ও কন্টেন্ট তৈরি করা হচ্ছে। এছাড়া হাটবাজার বা উন্মুক্ত স্থানেও আসল টাকার আদলে তৈরি কাগজ ব্যবহারের প্রবণতা লক্ষ করা যাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, আসল নোটের সদৃশ কাগজ তৈরি বা প্রচারে ব্যবহার করা বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৪৮৯(ঙ) অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এছাড়া ডিজিটাল মাধ্যমে এমন বিভ্রান্তিকর তথ্য বা ছবি ছড়ালে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
২ ঘণ্টা আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
৭ ঘণ্টা আগে
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
১১ ঘণ্টা আগে