স্ট্রিম ডেস্ক

প্রবাসী বাংলাদেশিরা আগস্ট মাসে ২ হাজার ৪২২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি। গত বছরের আগস্টে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ২২৪ মিলিয়ন মার্কিন ডলার।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে রেমিট্যান্স প্রাপ্তির হার আগের বছরের তুলনায় ১৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে মোট রেমিট্যান্স এসেছে ৪ হাজার ৯০০ মিলিয়ন মার্কিন ডলার। গত বছর জুলাই-আগস্টে রেমিট্যান্স এসেছিল ৪ হাজার ১৩৮ মিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সরকার প্রবাসী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় দেশে রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে।

ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৭ ঘণ্টা আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
১২ ঘণ্টা আগে
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
১৫ ঘণ্টা আগে