স্ট্রিম প্রতিবেদক

দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে সরকারের ব্যয় হবে ১৪৯ কোটি ১৭ লাখ ২৫ হাজার ২৫০ টাকা।
আজ বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্বে করেন।
বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫–২০২৬ অর্থবছরে কাফকোর কাছ থেকে ১১তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার।
জানা যায়, ২০২৫–২৬ অর্থবছরের পরিকল্পনা অনুযায়ী কাফকো থেকে মোট ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার ক্রয়ের লক্ষে একটি সংশোধিত চুক্তি সই হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২৫–২৬ অর্থবছরের ১১তম লটে ৩০ হাজার মেট্রিক টন সার কেনার জন্য কাফকোকে আহ্বান জানালে প্রতিষ্ঠানটি প্রাইস অফার পাঠায়।
চুক্তির শর্ত অনুযায়ী কাফকোর প্রস্তাবিত দরে প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০৫ দশমিক ২৫ মার্কিন ডলার। সে হিসেবে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনতে মোট ব্যয় হবে ১ কোটি ২১ লাখ ৫৭ হাজার ৫০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৪৯ কোটি ১৭ লাখ ২৫ হাজার ২৫০ টাকা।

ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৫ ঘণ্টা আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
১১ ঘণ্টা আগে
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
১৪ ঘণ্টা আগে