স্ট্রিম প্রতিবেদক

টানা অস্থিরতার পর বিশ্ববাজারে অবশেষে স্বর্ণের দাম কমেছে। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। রেকর্ড উচ্চতায় পৌঁছানোর মাত্র দুই দিনের ব্যবধানে দেশে ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ৩০ হাজার টাকারও বেশি।
স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দ্বিতীয় দফায় ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা দাম কমানোর ঘোষণা দিয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরির দাম নেমে এসেছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।
শনিবার (৩১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন এই মূল্য আজ থেকেই কার্যকর করা হয়েছে।
বাজুস জানায়, বিশ্ববাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী দেশের বাজারে আজ থেকে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা করে। আর ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা করে বিক্রি হচ্ছে।
এই দামের সঙ্গে ভ্যাট ও বাজুস নির্ধারিত মজুরি যোগ হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্বর্ণের সঙ্গে সঙ্গে রুপার দামও কমেছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে প্রতি ভরি ৭ হাজার ২৯০ টাকায়। আর ২১ ক্যারেট রুপা প্রতি ভরি ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৪৩২ টাকায়।
গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম দ্রুত বাড়তে থাকায় দেশের বাজারেও বড় ধরনের উল্লম্ফন দেখা যায়। বৃহস্পতিবার এক ধাপে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে বাজুস স্বর্ণের দাম নির্ধারণ করে ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এক ধাপে এত বড় মূল্যবৃদ্ধির নজিরও আগে ছিল না।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১৪ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৯ দফা বাড়ানো এবং ৫ দফা কমানো হয়েছে।
আর ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল—যার মধ্যে ১০ বার বেড়েছে এবং ৩ বার কমেছে।

ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৫ ঘণ্টা আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
১১ ঘণ্টা আগে
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
১৪ ঘণ্টা আগে