স্ট্রিম ডেস্ক

স্ট্রিম ডেস্ক
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তমূল শিক্ষকেরা বেতনের ২৫ শতাংশ বোনাস পেতেন, এখন থেকে তাঁরা ৫০ শতাংশ পাবেন। স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকেরা ঈদুল আজহা থেকেই এ বোনাস পাবেন।
গতকাল সোমবার (২৭ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ চারটি শর্তজুড়ে দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বাড়িয়েছে। এসব প্রতিষ্ঠানের কর্মচারীদের বোনাস নতুন করে বাড়ানো হয়নি। তাঁরা মূল বেতনের ৫০ শতাংশ বোনাস আগে থেকেই পেয়ে আসছেন।
নতুন যেসব শর্ত যুক্ত করা হয়েছে সেগুলো হচ্ছে, এ ভাতা দেওয়ার ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ ভাতা–সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ অনিয়মের জন্য দায়ী থাকবে, প্রশাসনিক মন্ত্রণালয় যেদিন আদেশ জারি (জিও) করবে, সেদিন থেকে এ ভাতা কার্যকর হবে। প্রশাসনিক মন্ত্রণালয়ের জারি করা জিও অর্থ বিভাগে পাঠাতে হবে।
গত ৫ মার্চ শিক্ষা উপদেষ্টার দায়িত্ব ছাড়ার দিন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছিলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে।
সারা দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আছেন প্রায় পাঁচ লাখ। তাঁরা সরকার থেকে বেতনের মূল অংশ এবং কিছু ভাতা পান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, নতুন সিদ্ধান্তের ফলে এক ঈদে সরকারের বাড়তি ব্যয় হবে ২২৯ কোটি টাকা।

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নতুন করে দর ঠিক করে দিয়েছে। এতে ২২ ক্যারেট স্বর্ণের প্রতিভরি বিক্রি হবে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। এই হিসাবে আগের দর থেকে ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।
১১ ঘণ্টা আগে
ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
১ দিন আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
১ দিন আগে