স্ট্রিম প্রতিবেদক

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী (পিউর) স্বর্ণের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সংগঠনটি জানিয়েছে, আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে। এদিন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।
এর আগে, গত ২১ ফেব্রুয়ারি সকাল ১০টা ১৫ মিনিট থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। একই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়।
আজ সকালেও এসব দাম কার্যকর ছিল। অর্থাৎ, দুদিনের ব্যবধানে স্বর্ণের দামে আবারও ঊর্ধ্বগতি দেখা গেল।
স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮২ টাকা নির্ধারিত রয়েছে।
স্থানীয় বাজারে মূল্যবান ধাতুর দামের ধারাবাহিক ঊর্ধ্বগতিতে ভোক্তাদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ব্যাংক খাতের খেলাপি ঋণ কমাতে ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যবসা টিকিয়ে রাখতে ঋণ পুনঃতফসিলে বড় ধরনের ছাড় ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত ডাউন পেমেন্টের অর্ধেক জমা দিয়েই ঋণ নিয়মিত করার সুযোগ মিলবে।
১৯ ঘণ্টা আগে
ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম লিটারে ১৫ টাকা ৯০ পয়সা কমানো হয়েছে। আজ রাত ১২টা থেকে নতুন দর ৭০ টাকা ১০ পয়সা কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।
১ দিন আগে
এ কার্যক্রম বাস্তবায়নের রূপরেখা ও সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি ঠিক করতে অর্থমন্ত্রীকে সভাপতি করে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতরের আগেই এই কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
৩ দিন আগে
তিনি বলেন, বাজারে সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৩ দিন আগে