স্ট্রিম প্রতিবেদক

জীবাশ্মজ্বালানির ওপর বাংলাদেশের অতিরিক্ত নির্ভরতা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে। সাধারণ মানুষের ক্ষতির পাশাপাশি এই নির্ভরতা শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা দুর্বল করছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) আয়োজিত সংলাপে এ অভিমত দেন বক্তারা। তারা জীবাশ্মনির্ভরতা কমিয়ে সবুজ জ্বালানির ওপর গুরুত্ব আরোপ করেন।
‘বাংলাদেশের জ্বালানি রূপান্তর: অর্থনৈতিক স্থিতিশীলতা, সবুজ প্রণোদনা ও শিল্প দক্ষতা’ শীর্ষক নীতিনির্ধারণী সংলাপে বাংলাদেশের জ্বালানি রূপান্তর-সংক্রান্ত বছরব্যাপী একটি গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।
এতে বলা হয়, দ্রুত ব্যবস্থা না নিলে জীবাশ্মজ্বালানির দামের ধাক্কায় বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, সাধারণ মানুষের জীবনমান ও শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে।
গবেষণা কার্যক্রমে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান। গবেষণায় বাংলাদেশের জ্বালানি রূপান্তর-সংক্রান্ত চ্যালেঞ্জ তিনটি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়। প্রথমত, জীবাশ্মজ্বালানির দামের ধাক্কায় সামগ্রিক অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়ে। দ্বিতীয়ত, নবায়নযোগ্য জ্বালানি গ্রহণে করনীতির ভূমিকা কী এবং তৃতীয়ত, শিল্পখাতে জ্বালানি দক্ষতার জন্য একটি জরুরি নীতিমালার প্রয়োজনীয়তা।
গবেষণায় বলা হয়েছে, জ্বালানির দামের ধাক্কা দরিদ্র পরিবারের ওপর বেশি প্রভাব ফেলে। নিম্ন শ্রেণির মানুষের প্রকৃত আয় কমে যায়। বিশেষ করে স্বল্প ও মধ্যমেয়াদে এর প্রভাব তীব্র। যদিও দীর্ঘমেয়াদে আয়ের ক্ষতি তুলনামূলক সমান হয়ে আসে।
গবেষণার দ্বিতীয় অংশে ৮৭টি নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কিত পণ্যের ওপর কর বিশ্লেষণ করা হয়েছে। বলা হয়েছে, উচ্চ করহার এখনো খাত সম্প্রসারণে বড় বাধা। কর শূন্যে নামলে রাজস্ব ক্ষতি হলেও মানুষের কল্যাণ এবং বিনিয়োগ বাড়ে বলে জানানো হয়েছে।
গবেষণার তৃতীয় অংশে বাংলাদেশের জন্য একটি খসড়া শিল্প জ্বালানি দক্ষতা নীতি প্রস্তাব করা হয়। গবেষণায় অংশীজনদের সঙ্গে পরামর্শ এবং উৎপাদন শিল্পের তথ্য বিশ্লেষণের ভিত্তিতে কয়েকটি অগ্রাধিকার খাত চিহ্নিত এবং বাধ্যতামূলক জ্বালানি নিরীক্ষা চালুর সুপারিশ করা হয়েছে। সবুজ অর্থায়নে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার প্রস্তাব ও বিদ্যুৎ গ্রিড আধুনিকায়নের ওপর জোর দেওয়া হয়েছে গবেষণায়।
সমন্বিত সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি, লক্ষ্যভিত্তিক কর সংস্কার, শিল্পখাতে বিস্তৃত ও কঠোর জ্বালানি দক্ষতা নীতিমালা কার্যকরের সুপারিশ করেছে সানেম।

ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৯ ঘণ্টা আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
১৪ ঘণ্টা আগে
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
১৭ ঘণ্টা আগে