স্ট্রিম প্রতিবেদক

দেশের বাজারে আবারও সোনা ও রুপার দাম বেড়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করেছে। এর ফলে দেশের ইতিহাসে সোনার দামে সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়েছে।
আগামীকাল সোমবার (২৬ জানুয়ারি) থেকে সারা দেশের সব জুয়েলারি দোকানে নতুন এই দাম কার্যকর হবে।
রোববার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে গত ১১ জানুয়ারি থেকে সাত দফায় সোনার দাম বাড়ানো হলো।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা সোনার প্রতি ভরির (১১.৬৬৪ গ্রাম) দাম ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। প্রতি গ্রামের দাম ধরা হয়েছে ২২ হাজার ৫০ টাকা। আগে এই ক্যাটাগরির সোনার দাম এর চেয়ে কম ছিল।
এ ছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি দাঁড়িয়েছে ২ লাখ ১০ হাজার ৪১৮ টাকা। সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি এখন থেকে ১ লাখ ৭২ হাজার ৯১৮ টাকায় বিক্রি হবে।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৬ হাজার ৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৫৩১ টাকা এবং ১৮ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৫৯৮ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ১৯৯ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে। ঘোষিত দামের সাথে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম মজুরি আলাদাভাবে যুক্ত হবে।
আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও স্থানীয় চাহিদা বিবেচনায় নিয়মিতভাবে সোনা ও রুপার দাম সমন্বয় করা হবে বলেও জানিয়েছে বাজুস।

ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৮ ঘণ্টা আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
১৪ ঘণ্টা আগে
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
১৭ ঘণ্টা আগে