স্ট্রিম প্রতিবেদক

স্বল্প সুদ ও সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন নারী উদ্যোক্তারা। একই সঙ্গে নিজেদের সক্ষমতা ও দক্ষতা বাড়াতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। সোমবার (১২ জানুয়ারি) এফবিসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
সভাপতির বক্তব্যে এফবিসিসিআইর প্রশাসক আবদুর রহিম খান বলেন, মাঠ পর্যায়ে নারী উদ্যোক্তারা যে সমস্যার মুখে পড়ছেন, সেগুলো সরকারের কাছে তুলে ধরা হবে। সব জেলায় নারী চেম্বার গঠন করা হবে। এতে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এবং দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।
এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর বলেন, দেশের উন্নয়নে নারীদের বড় ভূমিকা থাকলেও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা পুরোপুরি নিশ্চিত করা যায়নি।
উইমেন অন্ট্রাপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)-এর সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল বলেন, নারী উন্নয়নে বিভিন্ন নীতিমালা থাকলেও, সেগুলোর সঠিক বাস্তবায়ন প্রয়োজন। তিনি স্বল্প সুদে ঋণ, প্রশিক্ষণ ও কর্মশালার ওপর গুরুত্ব দেন।
বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) সিইও ফেরদৌস আরা বেগম বলেন, সরকার নারী উদ্যোক্তাদের সহায়তায় আগ্রহী এবং এ জন্য নানা নারীবান্ধব নীতি ও বিধি করেছে। তবে অনেক নারী উদ্যোক্তা এসব সুবিধা সম্পর্কে জানেন না। সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে জানার এবং সেগুলো কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শি-ট্রেডস ইনিশিয়েটিভ অব এশিয়া উইমেনের সিনিয়র অ্যাডভাইজার তানভীর আহমেদ। তিনি নারী উদ্যোক্তাদের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, ব্যবসায় লিঙ্গ বৈষম্য দূর করা, সহজে অর্থায়ন নিশ্চিত এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞ উদ্যোক্তাদের সঙ্গে সংযোগ বাড়ানো জরুরি।
শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতানা ইয়াসমীন নারী উদ্যোক্তাদের জন্য সরকারের বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, সভায় পাওয়া সুপারিশগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবেন।
সভায় বক্তৃতা করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আফরিনা নাসরিন, ইউএনডিপি বাংলাদেশের জেন্ডার টিম লিডার শারমিন ইসলাম, এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফারজানা খান প্রমুখ।

ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৭ ঘণ্টা আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
১২ ঘণ্টা আগে
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
১৫ ঘণ্টা আগে