স্ট্রিম প্রতিবেদক

পাঁচটি ব্যাংক একীভূত করে নবগঠিত রাষ্ট্রায়ত্ত শরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক (সিবিআইবি)’ সরকারের বিশেষ সুকুক প্রকল্প ‘বাংলাদেশ সরকার স্পেশাল সুকুক-১’-এ ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। এটি ব্যাংকটির প্রথম সুকুক বিনিয়োগ। সরকারি সুকুকে একক কোনো ব্যাংকের এটি সর্বোচ্চ বিনিয়োগ। পাশাপাশি, এটি নবগঠিত এই ব্যাংকের এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগও।
বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সুকুক বিনিয়োগের সনদ হস্তান্তর করা হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ ব্যাংকটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়ার হাতে সুকুক ইস্যুর সার্টিফিকেট তুলে দেন।
শরিয়াহ পদ্ধতিতে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে সরকার এই সুকুক বা ইসলামী বন্ড ছাড়ে। এর আগে সরকার ব্যাংকটিকে ২০ হাজার কোটি টাকা মূলধন দেয়। তারই অর্ধেক এই বন্ডে বিনিয়োগ করল ব্যাংকটি।
জানা গেছে, ১০ বছর মেয়াদি এই বিশেষ সুকুক প্রকল্পের অর্থ দেশের অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করা হবে। এর আওতায় গণপূর্ত অধিদপ্তর কর্তৃক নির্মিত সরকারি কর্মচারীদের সাতটি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের আওতায় পরিচালিত নির্দিষ্ট রেল সেবার উন্নয়ন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।
প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংকটির অনুকূলে এই সুকুক ইস্যু করা হয়। সুকুকটি সম্পদভিত্তিক হওয়ায় এটি শরিয়াহসম্মত ও নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এই বিনিয়োগের বিপরীতে ব্যাংকটি প্রতি ছয় মাসে বার্ষিক ৯ দশমিক ৭৫ শতাংশ হারে মুনাফা পাবে। একই সঙ্গে এটি ব্যাংকটির সংবিধিবদ্ধ তারল্য অনুপাত (এসএলআর) সংরক্ষণে সহায়ক হবে।
এ ছাড়া লেনদেনযোগ্য সিকিউরিটিজ হওয়ায় প্রয়োজনে ব্যাংকটি সুকুকের মালিকানা হস্তান্তর করতে পারবে। প্রয়োজনবোধে বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সুবিধা গ্রহণেও এটি ব্যবহার করা যাবে।
ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই বিনিয়োগ ব্যাংকটির আর্থিক সক্ষমতা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি, শরিয়াহভিত্তিক বিনিয়োগ সম্প্রসারণে এটি ইতিবাচক ভূমিকা রাখবে। সংশ্লিষ্টদের মতে, এতে আমানতকারীদের আস্থাও আরও বাড়বে।

ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৮ ঘণ্টা আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
১৪ ঘণ্টা আগে
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
১৭ ঘণ্টা আগে