ব্যবসায়ী নুরুল হক নুরের বার্ষিক আয় ২০ লাখের বেশি, সম্পত্তি ৮৯ লাখ টাকারএখন পর্যন্ত পাওয়া তথ্যে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে নুরুল হক নুরের বার্ষিক আয় সর্বোচ্চ। এর পরেই আছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, তাঁর বার্ষিক আয় ১৬ লাখ টাকা। পরামর্শক হিসেবে পাওয়া অর্থ এবং অন্যান্য খাত থেকে তিনি এ আয় করেন। তবে নাহিদ ইসলামের বাড়ি, গাড়ি ও জমি নেই।
মায়ের পথচলা যেখানে থেমেছে, চেষ্টা করব সেই পথযাত্রাকে এগিয়ে নিতে: তারেক রহমানতারেক রহমান বলেন, ‘আমার মা সারাজীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন। আজ তাঁর সেই দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি—যেখানে আমার মায়ের পথচলা থেমেছে, সেখানে আমি চেষ্টা করবো সেই পথযাত্রাকে এগিয়ে নিতে।’
খালেদা জিয়ার শিফন শাড়ি যেভাবে রাজনীতিতে প্রভাবক হয়ে উঠেছিলচোখ বন্ধ করে বেগম খালেদা জিয়াকে যদি কল্পনা করতে চান, তাহলে তাঁর রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি একটা নির্দিষ্ট নান্দনিক অবয়ব অনিবার্যভাবেই সামনে চলে আসে। শিফন শাড়ি, হালকা গোলাপি রুজ দেওয়া মেকআপ, সুচারুভাবে আঁকা ভ্রু ও মুক্তার গয়নাগুলো কেবল তাঁর ব্যক্তিগত রুচির প্রকাশ ছিল না, দীর্ঘ সময় ধরে জনপরিসরে তাঁর উপ
এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। তিনি এনসিপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার স্বামী।
ভারতের কূটনীতিকের সঙ্গে বৈঠক নিয়ে সংবাদের নিন্দা জামায়াত আমিরেরব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, চলতি বছরের শুরুতে তাঁর সঙ্গে ভারতের সরকারের একজন দূতের একটি বৈঠক হয়েছিল। যা ভারতীয় দূতের পক্ষ থেকে গোপন রাখতে বলা হয়েছিল।
মায়ের জানাজায় সহযোগিতার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমানতারেক রহমান লিখেছেন, ‘গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন, তা আমাদের হৃদয় স্পর্শ করেছে। আপনারা ছিলেন সেই শক্তি, যার কারণে আমাদের পরিবার এবং পুরো জাতি মর্যাদার সঙ্গে আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে, আলহামদুলিল্লাহ।
যেভাবে খালেদা জিয়া দক্ষিণ এশিয়ার এক বিরল কূটনৈতিক মুহূর্তের কেন্দ্রে এলেনবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায়ের সমাপ্তি নির্দেশ করে। তবে তাঁর জানাজাকে ঘিরে ঢাকায় বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি শোকের গণ্ডি ছাড়িয়ে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক বাস্তবতায় একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত তৈরি করেছে।
জানাজার আগে যা বললেন তারেক রহমানবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজ জানাজার আগে তাঁর জীবনী পাঠ করা হয়েছে। পরে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপি খালেদা জিয়ার বড় ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় সদ্য প্রয়াত মায়ের জন্য সবার কাছে দোয়া চান তিনি।
শেষবারের মত ‘ফিরোজায়’ যাচ্ছেন খালেদা জিয়াবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে তাঁর বাসভবন ‘ফিরোজায়’ নেওয়া হচ্ছে।
‘পালবিহীন নৌকার মতো জীবনে খালেদা জিয়া সুযোগ দেন রাজনীতির’বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। নিজের বাবার মৃত্যুর পর রাজনীতিতে সুযোগ দেওয়ার পেছনে খালেদা জিয়ার অবদানের কথা স্বীকার করেছেন তিনি।
খালেদা জিয়ার জানাজা: ট্রিপের সংখ্যা বাড়বে মেট্রোরেলেবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণকারীদের সুবিধার্থে বুধবার নিয়মিত সময়সূচির বাইরে অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রোরেল কর্তৃপক্ষ।
খালেদা জিয়ার মৃত্যুযেসব নিয়োগ পরীক্ষা স্থগিত, বন্ধ থাকবে আরও যাসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) তাঁর নামাজে জানাজার কেন্দ্র করে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
ফটো নিউজ /আপসহীন নেত্রী খালেদা জিয়ার বিদায়বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আপসহীন এই নেত্রীর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। এ খবরে বিভিন্ন স্থান থেকে হাসপাতালের সামনে ছুটে আসেন মানুষ।
অভিমান ভেঙে বিএনপিতে ফিরলেন মনির খানদীর্ঘ সাত বছর পর অভিমান ভেঙেছে কণ্ঠশিল্পী মনির খানের। আবার বিএনপিতে ফিরেছেন তিনি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গুলশানের চেয়ারপারসনের কার্যালয় এলাকায় দেখা যায় মনির খানকে।
খালেদা জিয়া: গণতন্ত্রের সাধিকা, মহাকাব্যের বীরের মতো একাব্রিটিশ পণ্ডিত সামুয়েল জনসনের উক্তিটি ভুল প্রমাণ করেছেন খালেদা জিয়া। জনসন বলতেন, দেশপ্রেম হলো ইতর লোকের শেষ আশ্রয়। খালেদা জিয়ার জীবন ও প্রয়াণ এই সত্যই প্রতিষ্ঠা করে যে, তাঁর রাজনৈতিক-পারিবারিক ও রাষ্ট্রনির্মাতা জীবনের প্রধান সত্য হলো দেশপ্রেম।
ফেনী থেকে দিনাজপুর, খালেদা জিয়ার পদচারণা দেশজুড়েদ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে উত্তাল সময় ১৯৪৫ সালের ১৫ আগস্ট ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে জন্ম নেন খালেদা জিয়া। বাবা ইস্কান্দর মজুমদারের বন্ধু চিকিৎসক অবনী গুহ নিয়োগী নবজাতকের নাম দেন ‘শান্তি’।
খালেদা জিয়ার সুখ-দুঃখের অবিচল ‘ছায়াসঙ্গী’ কে এই ফাতেমাক্ষমতার মসনদ থেকে নির্জন কারাগার কিংবা হাসপাতালের চার দেয়াল—সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবনের প্রতিটি বাঁকে যিনি নিঃশব্দে পাশে ছিলেন, তিনি কোনো রাজনৈতিক নেতা নন; এমনকি রক্তের সম্পর্কের আত্মীয়ও নন।