স্ট্রিম প্রতিবেদক

দীর্ঘ সাত বছর পর অভিমান ভেঙেছে কণ্ঠশিল্পী মনির খানের। আবার বিএনপিতে ফিরেছেন তিনি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গুলশানের চেয়ারপারসনের কার্যালয় এলাকায় দেখা যায় মনির খানকে।
আলাপকালে স্ট্রিমকে মনির খান জানান, লন্ডন সফরে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেন তিনি। এরপর দলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘দলে ফেরার যে খবর শুনেছেন, সেটি সত্য। আসন্ন নির্বাচনে আমি দলের জন্য কাজ করব। ইতোমধ্যে আমাকে নির্বাচন পরিচালনা কমিটির সাংস্কৃতিক উপকমিটির প্রধান করা হয়েছে।’
একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষোভ থেকে দল ছেড়েছিলেন মনির খান। ২০১৮ সালে পদত্যাগের সময় তিনি বিএনপির সহসাংস্কৃতিক সম্পাদক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চারটি গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিব পদমর্যাদায় তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ইন্টারনেট বন্ধ করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার কার্যক্রম শুরু হয়েছে।
১৫ ঘণ্টা আগে
রাষ্ট্র মেরামতের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নির্ধারণ করেছে নতুন সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।
১৫ ঘণ্টা আগে