পোস্টাল ভোটে সফল হলে দেশের নাম উজ্জ্বল হয়ে থাকবে: সিইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের দেওয়া পোস্টাল ভোট সফলভাবে সম্পূর্ণ হলে বাংলাদেশের নাম সারা দুনিয়ায় উজ্জ্বল হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
হাসনাতের আসনে বিএনপির মঞ্জুরুলের ভাগ্য নির্ধারণ বুধবারনির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। এই রিটের শুনানি হবে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠিজামায়াতের আমিরসহ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ৭ জন নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি এ-সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের সিদ্ধান্তে বিতর্ক সত্ত্বেও সন্তুষ্ট ইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে চলা আপিল শুনানিতে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশনের (ইসি) অবস্থান নিয়ে কোনো কোনো রাজনৈতিক দল প্রশ্ন তুলেছে।
ইসির আশ্বাসে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি স্থগিতনির্বাচন কমিশনের (ইসি) আশ্বাসে ঘেরাও কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ ঘোষণা দেন।
এনসিপির ২ প্রার্থীকে শোকজ করায় আসিফের ক্ষোভজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে দলটি। শোকজের ঘটনা নির্বাচন কমিশনের (ইসি) দ্বিমুখী আচরণ ও পক্ষপাতিত্ব হিসেবে অভিহিত করে অবিলম্বে এই শোকজ নোটিশ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
বিএনপির চাপে দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দিচ্ছে ইসি: এনসিপিনির্বাচন কমিশন (ইসি) বিএনপির চাপে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের নির্বাচনের সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
ইসির আপিল শুনানি: কপাল পুড়ল দেড় শতাধিক প্রার্থীরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির ৯ দিনের শুনানিতে ৪১৪ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেলেও, বাতিল হয়েছে দেড় শতাধিক প্রার্থী।
নির্বাচন, কমিশন ও বিপ্লবের রূপান্তর: একটি অস্বস্তিকর সময়ের নোটএকটি নির্বাচন কেবল ভোটের দিন নয়। একটি নির্বাচন আসলে রাষ্ট্রের আত্মবিশ্বাসের পরীক্ষা। এই মুহূর্তে বাংলাদেশ সেই পরীক্ষার মাঝখানে দাঁড়িয়ে আছে। আর পরীক্ষকের নাম-নির্বাচন কমিশন। গত কয়েক দিনে যা ঘটছে, তা বিচ্ছিন্ন কিছু ঘটনা নয়। এগুলো একটি প্রবণতা। এগুলো একটি বিপদের ইঙ্গিত।
দাবি আদায় না হওয়া পর্যন্ত ইসির সামনে অবস্থানের ঘোষণা ছাত্রদলেরদাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান কর্মসূচিতে দুপুরের দিকে এমন ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
দ্বিতীয় দিনের মতো ইসির সামনে অবস্থান কর্মসূচিতে ছাত্রদলপোস্টাল ব্যালট নিয়ে ‘পক্ষপাতিত্ব’ বন্ধ করাসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা থেকে সংগঠনটি এই কর্মসূচি শুরু করে।
নাহিদ-নাসীরকে শোকজ বিধিবহির্ভূত: এনসিপিজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই কারণ দর্শানোকে বিধিবহির্ভূত বলছে দলটি।
দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচনী লড়াইয়ে থাকলেন ২২ জনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত অভিযোগ ও আপিল শুনানি শেষে বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত ২২ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে ছয়টি দলের ২০ জন এবং দুজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তবে আরও একজন প্রার্থীর বিষয়ে আপিল এখনো নিষ্পত্তি হয়নি।
শুনানির শেষ দিনে ২৩ আবেদন মঞ্জুরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিনে ২৩টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ জানুয়ারি) ৬৩টি আবেদনের শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিলবোর্ড, নাহিদ-নাসীরকে শোকজজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি চলবেদাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানিয়েছেন, আগামীকাল সোমবার বেলা ১১টা থেকে এই অবরোধ পুনরায় শুরু হবে।
আপিল শুনানিতে পক্ষপাত করিনি: সিইসিরিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘আমরা চাই সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক। আপনারা সহযোগিতা না করলে তা সম্ভব হবে না।’