ইশতেহার: বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পররাষ্ট্রনীতি গড়ে তুলতে চায় বিএনপিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের অন্যতম প্রধান পন্থা হিসেবে তুলে ধরে বিএনপি বলছে তারা সমতা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে পররাষ্ট্রনীতি গড়ে তুলতে চায় বিএনপি।
সশস্ত্রবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ‘ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশনের’ প্রতিশ্রুতিসশস্ত্রবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য ‘ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন (ওআরওপি)’ নীতি প্রণয়ন করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি।
ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের মাসিক ভাতার প্রতিশ্রুতি বিএনপিরত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইশতেহারে ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং ধর্মীয় নেতাদের জীবনমান উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি বলছে, ক্ষমতায় গেলে খতিব, ইমাম, মোয়াজ্জিনসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের সরকারিভাবে মাসিক সম্মানী বা ভাতার ব্যবস্থা করা হবে।
বিএনপির ‘ফ্যামিলি কার্ড’ নারীর অর্থনৈতিক মুক্তির রূপরেখাবিএনপির ইশতেহারে বিশেষ গুরুত্ব পেয়েছে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তি। এই লক্ষ্য বাস্তবায়নে দলটি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বিস্তারিত রূপরেখা তুলে ধরেছে।
ইশতেহারে এক লাখ স্বাস্থ্যকর্মীসহ ৯ প্রতিশ্রুতি বিএনপিরবিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলো হলো– ফ্যামিলি ও কৃষক কার্ড, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, কর্মমুখী শিক্ষাব্যবস্থা, ক্রীড়াকে পেশায় পরিণত, খাল খনন ও বৃক্ষরোপণ, ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী ও ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা।
মা-বোনদের উত্থান দেখে মাঘ মাসেই অনেকের মাথা গরম : ডা. শফিকুর রহমানরাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘পরিবর্তন ও নতুন বাংলাদেশের পক্ষে যুবক এবং মা-বোনদের উত্থান শুরু হয়েছে। এই দৃশ্য দেখে অনেকে নার্ভাস। মাঘ মাসেই তাই এখন অনেকের মাথা গরম হয়ে গেছে, তাঁরা চৈত্র মাসে কী করবেন?’
ঢাকা-১৬ আসন: নাগরিক সংকট অনেক, সমাধান বাতলে ভোট টানার চেষ্টারাজধানীর ঘনবসতি এলাকা মিরপুরের পল্লবী ও রূপনগর নিয়ে গঠিত ঢাকা-১৬ আসন। চুরি-ছিনতাই, জলাবদ্ধতা, গ্যাস সংকট থেকে নাগরিক সমস্যার প্রায় সবই বর্তমান নিম্ন ও মধ্যম আয়ের বাসিন্দায় পূর্ণ আসনটিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাই বাসিন্দারা এমন প্রার্থীকেই খুঁজছেন, যিনি সমাধান করবেন এসব সমস্যা।
বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে জামায়াতরাজধানীর তিনটি কলেজ একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলটির ঘোষিত ইশতেহারে এ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
নারীর নিরাপত্তা মৌলিক অধিকার, বিএনপি সন্ত্রাস লালন করছে: আরিফুলনারীর নিরাপত্তা ও মর্যাদাকে মৌলিক অধিকার উল্লেখ করেছেন ঢাকা-১৮ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম। তিনি বলেন, নারীরা নিরাপদ ও সম্মানিত না হলে দেশের সার্বিক অগ্রগতি অসম্ভব।
তালিম থেকে বিকাশ, ভিন্ন ভোটযুদ্ধ অন্দরমহলেআসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে প্রচারের ভিন্ন কৌশল সামনে এনেছেন নারীরা। বিশেষ করে ইসলামপন্থী দলের নারী কর্মীরা মিছিল, জনসভার বাইরে গিয়ে ভোটের রাজনীতিতে প্রভাব তৈরি করছেন। অন্দরমহলে তালিমে কোন প্রার্থীকে, কেন বেছে নিতে হবে, তা বিশদে বলছেন।
নির্বাচন নিয়ে স্ট্রিমের বিশেষ মাইক্রো ওয়েবসাইট এখন লাইভেনির্বাচন নিয়ে স্ট্রিমের বিশেষ মাইক্রো ওয়েবসাইট এখন লাইভে।
তরুণ ভোটারদের সঙ্গে চায়ের আড্ডায় জাইমা রহমানতরুণ ভোটারদের সঙ্গে চায়ের আড্ডায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।
নারীকে ঘরে রেখে দেশের উন্নয়ন অসম্ভব: যশোরে তারেক রহমানতারেক রহমান বলেন, ‘জামায়াত আবার নিজেদের নারী কর্মীদেরকে গ্রামে গ্রামে মা-বোনেদের কাছে পাঠাচ্ছে তাদের এনআইডি নাম্বার আর বিকাশ নাম্বার নেওয়ার জন্য। এরা হয়তো কাউকে কিছু টাকা বিকাশ করেও দেবে। কিন্তু, এরপর আর তাদেরকে খুঁজে পাওয়া যাবে না।’
ইসলামের নামে আমেরিকা-ভারতের আদর্শ প্রতিষ্ঠা করতে চাইছে ‘একটি বিশেষ গোষ্ঠী’: চরমোনাই পীরনোয়াখালীর সোনাইমুড়ীতে এক জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘একটি বিশেষ গোষ্ঠী ইসলামের নাম ব্যবহার করলেও তারা আসলে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে। বর্তমানে প্রচলিত নিয়মে দেশ পরিচালনার ফলে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়: মির্জা ফখরুলজামায়াতে ইসলামী এই বাংলাদেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায় এবং পেছনের দিকে নিয়ে যেতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীর্ষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশ্বরাজনীতিতে অদ্ভুত যত নির্বাচনী প্রচারনির্বাচন এলেই আমাদের চোখে ভেসে ওঠে পোস্টার, মিছিল আর প্রতিশ্রুতির লম্বা তালিকা। কিন্তু এই চেনা ছবির বাইরে বিশ্বরাজনীতিতে এমন কিছু নির্বাচনী প্রচারণা হয়েছে, যা শুনলে অবাক না হয়ে উপায় নেই। কোথাও প্রতিশ্রুতি মহাকাশ বন্দর, কোথাও ঘোড়া উপহার, কোথাও আবার সুইমিং পুলে বিনামূল্যে তোয়ালে দেওয়ার প্রতিশ্রুতি।
হাতজোড় করে অনুরোধেও জামায়াতের প্রার্থীকে থামানো যায়নি: মাহদীশেরপুরের সহিংসতার ঘটনা প্রসঙ্গে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ‘নির্ধারিত সময়ের আগে একটি দল কেন সব চেয়ার দখল করে রাখলো? সেই দলের লোকজন কেন সেখানে লাঠিসোঁটা জড়ো করল?’