মন্ত্রিসভায় নারী, ভিন্ন ধর্মাবলম্বী ও তরুণদের অগ্রাধিকার দেবে জামায়াতবাংলাদেশ জামায়াতে ইসলামী তার নির্বাচনী ইশতেহারে বলছে, ক্ষমতায় গেলে তাদের মন্ত্রিসভায় তরুণদের অগ্রাধিকার দেবে। মন্ত্রিসভায় উল্লেখযোগ্য সংখ্যক নারী সদস্যও স্থান দেওয়া হবে।
বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে জামায়াতরাজধানীর তিনটি কলেজ একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলটির ঘোষিত ইশতেহারে এ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ইসলামী আন্দোলন রাষ্ট্রের সর্বত্র প্রাধান্য দেবে শরিয়াহরাষ্ট্রপরিচালনার সর্বত্র শরিয়াহকে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে বলা হয়েছে, দলটি ক্ষমতায় গেলে ‘রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে ইসলামের মৌলিক নীতিমালার পরিপালন’ করবে।
একই দিনে ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জামায়াত ও ইসলামী আন্দোলনএকই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে। দুটি দলই আগামীকাল বুধবার পৃথক অনুষ্ঠানে তাদের ইশতেহার ঘোষণা করবে। যদিও জামায়াতের ইশতেহার ঘোষণার কথা ছিল আজ মঙ্গলবার। তবে একদিন পিছিয়ে বুধবার ইশতেহার ঘোষণার কথা জানিয়েছে জামায়াত।
শরিয়াহকে প্রাধান্য দিয়ে বুধবার ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলনরাষ্ট্র পরিচালনার সর্বত্র শরিয়াহকে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।
ডিজিএফআই পুনর্গঠনের ঘোষণার্যাব বিলুপ্ত করে ফরাসি মডেলে বিশেষ ফোর্স করবে এনসিপিভোট জিতে সরকারে গেলে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব) বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাহিনীটির বিকল্প হিসেবে ফরাসি মডেল ‘জেন্ডারমেরি’– এর আদলে বিশেষ ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে দলটি।
সমন্বিত গণপরিবহন, এনসিপি ঢাকার বাইরে নেবে মেট্রোরেলরাজধানীর গণপরিবহনের ওপর চাপ কমানোর প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। এরই অংশ হিসেবে জনপ্রিয় মেট্রোরেল সেবা রাজধানীর বাইরে সম্প্রসারণ, সমন্বিত গণপরিবহন এবং নগরীর ব্যয় ও দূষণ কমাতে বৈদ্যুতিক যান চালু করতে চায় দলটি।
ঢাকা-৪ভাগাড়ে বসে মিজানের ইশতেহার, ‘গলিসমাজ’ গঠনের অঙ্গীকারমিজানুর রহমান, পুরোনো ঢাকার পরিচিত মুখ। নাগরিক সমস্যা সমাধানে ভিন্নধর্মী কর্মসূচি করতে গিয়ে হয়েছেন নির্যাতিত। আসন্ন নির্বাচনের ইশতেহার দিয়ে আবার আলোচনায় এলেন ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী-যাত্রাবাড়ী আংশিক) আসনের স্বতন্ত্র এই প্রার্থী।
এনসিপির ৩৬ দফা ইশতেহারে কী আছেজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩৬ দফা ইশতেহার প্রকাশ করেছে । চব্বিশের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ওঠে আসা দলটি এই ইশতেহারকে বলছে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’।
এনসিপির ইশতেহারসামরিক গবেষণায় জোর, ৩০ হাজার তরুণ পাবে প্রশিক্ষণপ্রতিবছর ৩০ হাজার তরুণকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলে প্রকাশিত ইশতেহারে এ পরিকল্পনার কথা জানিয়েছে দলটি।
ইশতেহারে কোটি কর্মসংস্থানসহ ৩৬ গুরুত্ব এনসিপিরপাঁচ বছরের মধ্যে নতুন এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় ইশতেহারে এ প্রতিশ্রুতির কথা জানায় দলটি।
ইশতেহারে ৬ সমস্যায় গুরুত্ব তাসনিম জারার, বাতলে দিয়েছেন সমাধানওআসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহার দিয়েছেন ঢাকা-৯ (মতিঝিল, সবুজবাগ, ডেমরা) আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। এতে তিনি শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, কর্মসংস্থানসহ ছয় সমস্যার বিষয়ে গুরুত্ব আরোপ করে সমাধানের পথ বাতলে দিয়েছেন তিনি।