ইসির প্রস্তুতি ভালো, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কঠোর হবে: অর্থ উপদেষ্টাআসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ নির্বাচন কমিশন (ইসি) খুব ভালোভাবে সম্পন্ন করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘মোটামুটি’ পর্যায়ে আছে এবং তা আরও কঠোর হবে বলেও জানান তিনি।
আসন সমঝোতার পথে আট দল, চূড়ান্ত সিদ্ধান্ত মঙ্গলবারআসন সমঝোতা নিয়ে আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে জামায়াতসহ আট দল। ওই দিন সব কটি দলের প্রধানেরা একটি বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। সেখান থেকেই সারা দেশে চূড়ান্ত মনোনয়নের সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে আট দলের একাধিক সূত্র।
নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে চোরাগোপ্তা হামলার বিষয়ে সতর্ক থাকার আহ্বান ইসিরআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা উদ্বেগ থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চোরাগোপ্তা হামলার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচন ও গণভোটের অভিযোগ যাচাইয়ে ১০ কর্মকর্তা নিয়োগআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচনকালীন বিভিন্ন অভিযোগ যাচাইয়ে ১০ প্রশাসনিক অঞ্চলের জন্য ১০ জন কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রার্থীদের ঋণখেলাপি তথ্য যাচাইয়ে কঠোর ইসি, সহায়তা নেবে বাংলাদেশ ব্যাংকেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের ঋণখেলাপি সংক্রান্ত তথ্য যাচাইয়ে আরও কঠোর ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে মনোনয়নপত্র দাখিলকারীদের বিস্তারিত তথ্য নির্দিষ্ট ছকে সংগ্রহ করে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় যাচাই করা হবে।
স্ট্রিম এক্সপ্লেইনার /ব্যানার, পোস্টার, বিলবোর্ড টাঙানোর বিধান কী, নির্বাচনী আচরণ বিধিতে কী আছেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের তফসিল ঘোষণা হয়েছে বৃহস্পতিবার। নির্বাচন কমিশন এখন রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি মেনে চলার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বিষয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে।
ওসমান হাদীকে গুলির ঘটনায় এবি পার্টির নিন্দা ও বিচার দাবিইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
নির্বাচনে ৩টির বেশি আসনে প্রার্থী হওয়া যাবে না: ইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন ব্যক্তি একই সময়ে তিনটির বেশি নির্বাচনী এলাকায় প্রার্থী হতে পারবেন না। নির্বাচন কমিশন (ইসি) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।
তফসিল ঘোষণার মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: মাহবুব জুবায়েরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, তফসিল ঘোষণার মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে।
ঘোষিত তফসিলকে প্রাথমিকভাবে স্বাগত জানাল ইসলামী আন্দোলনইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছেন।
প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন এটি: সিইসিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নির্বাচনকে ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশে প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা এবং কাঙ্ক্ষিত নির্বাচন-সংস্কারের সিদ্ধান্তের নির্বাচন বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তফসিলের মধ্য দিয়ে গণতন্ত্রের দিকে যাত্রা শুরু হলো: মির্জা ফখরুলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সরকার ও ইসিকে এনসিপির ধন্যবাদজাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সময়োপযোগী এই সিদ্ধান্তের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে দলটি।
তফসিলের পর রাস্তায় নামলেই কঠোর ব্যবস্থা: প্রেস সচিবতফসিল ঘোষণার পর দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গত ১৬ মাসে ২ হাজারের মতো আন্দোলন হয়েছে, সরকার সেখানে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে।
তফসিল ঘোষণায় ইসিকে প্রধান উপদেষ্টার অভিনন্দনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে (ইসি) অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই ঘোষণাকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।
জাতীয় পার্টির সাবেক উপদেষ্টার মনোনয়ন: এনসিপি বলছে, ‘দলের চেয়ে পারিবারিক ঐতিহ্য বড়’আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে তারেক এ আদেলকে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত বুধবার (১০ ডিসেম্বর) ঘোষিত ১২৫ প্রার্থীর প্রথম তালিকায় তাঁর নাম রয়েছে।
মিত্রদের সঙ্গে আসন সমঝোতার পথে বিএনপি, সিদ্ধান্ত আসতে পারে আগামী সপ্তাহেমিত্রদের সঙ্গে আসন সমঝোতার পথে রয়েছে বিএনপি। গত নভেম্বর থেকেই যুগপৎ আন্দোলনে থাকা বিএনপির মিত্র দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক ও আলাপ-আলোচনা চলছে। মিত্র দলগুলোর গুরুত্বপূর্ণ নেতাদের আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি দলটি।